ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

নাকের দু’পাশে চশমার দাগ উঠবে যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: অনেকের চশমা ছাড়া এক মুহূর্তও চলে না। গোসল করতে গিয়ে অনেক সময়ে ভুল করে চশমা পরা অবস্থাতেই মাথায় পানি ঢেলে ফেলেন। কিন্তু বিয়ের সাজগোজের সঙ্গে চশমা পরতে চান না অনেকেই। তাই লেন্স পরবেন কিন্তু সমস্যা হল চোখ থেকে চশমা খুলতেই নাকের দু’পাশে ‘নোজপ্যাড’-এর কালচে দাগ। চশমার হালকা ফ্রেম পরেও এই সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। তবে অনেকেই বলেন, সময় থাকতে নিয়মিত কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করলেই নাকি নাকের দু’পাশের দাগ তুলে ফেলা যায়। যা ব্যবহার করে এই দাগ তুলে ফেলা যায়, তা হল-

আরও পড়ুন: চালতার আচার তৈরির রেসিপি

১) আলুর রস

আলু ছোট ছোট করে কেটে থেঁতো করে নিতে হবে। তা থেকে রস বার করে নিয়ে সেই রস নাকের দু’পাশে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। রোজ এই কাজ করলে এক সপ্তাহেই নাকের দু’পাশ থেকে দাগ দূর হবে।

২) কাঠবাদামের তেল

ত্বকের কালচে দাগ, ছোপ তুলতে সাহায্য করে এমন বেশ কিছু যৌগ রয়েছে কাঠবাদামের তেলে। নিয়মিত এই তেল ব্যবহার করলে নাকের দু’পাশের কালচে দাগ দূর হতে পারে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোঁটা তেল নাকের দু’পাশে ওই নির্দিষ্ট জায়গায় লাগিয়ে হালকা করে মালিশ করতে হবে।

আরও পড়ুন: যেসব রোগ ঘনঘন প্রস্রাবের কারণ

৩) অ্যালোভেরা জেল

ত্বকের যে কোনও সমস্যাতেই অ্যালোভেরা ব্যবহার করা যায়। ত্বক বিশেষজ্ঞদের মতে, নাকের দাগ নির্মূল করতেও অ্যালোভেরা পাতার নির্যাস দারুন ভাবে কার্যকর।

৪) শসার রস

শসাও একই ভাবে নাক থেকে চশমার দাগ তুলে দিতে পারে। শসা প্রথমে ছোট ছোট করে কেটে নিন। তারপরে সেগুলি নাকের দু’পাশে লাগান। দাগ কমে যাবে।

৫) মধু

ত্বকের যে কোনও রকমের ক্ষত সারাতে প্রাচীন কাল থেকেই মধুর ব্যবহার হয়ে আসছে। ত্বকের ক্ষত সারিয়ে, সেখানে নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে। পাশাপাশি ত্বকের যে কোনও ছোপ, দাগ তোলার ক্ষেত্রেও দারুণ ভাবে কাজ করে মধু।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা