সংগৃহীত ছবি
লাইফস্টাইল

সর্দি-কাশি সারাতে মধু

লাইফস্টাইল ডেস্ক: আবহাওয়ার পরিবর্তনের সাথে সব সময় আমাদের শরীর খাপ খাইয়ে নিতে পারে না। তাই সর্দি-কাশির সমস্যা বছরের এই সময়ে বেশি দেখা দেয়। কারণ এই সময় আবহাওয়া শুষ্ক থাকায় ধুলোবালির পরিমাণ বেড়ে যায়। ফলে সর্দি-কাশির প্রকোপ বেড়ে যায়।

আরও পড়ুন : আমলকীর যত গুণ

চলুন জেনে নেওয়া যাক সর্দি-কাশি সারাতে মধু খাওয়ার সঠিক নিয়ম-

১. মধু ও লেবু-

চায়ের সাথে মেশান মধু। তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে সেই চা পান করে নিন। এত সর্দি-কাশির সমস্যা অনেকটা দূর হবে। কারণ চা এবং লেবুরও অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট রয়েছে যা এ ধরনের সমস্যা কমানোর কাজে সাহায্য করে।

২. গরম পানিতে মধু-

সর্দি-কাশি থেকে মুক্তি পেতে এক গ্লাস ফুটিয়ে রাখা পানি কিছুটা ঠান্ডা করে, এক চা চামচ মধু দিয়ে পান করুন। এতে সর্দি-কাশির প্রকোপ কমে আসবে। সেই সাথে বুকে কফ জমে থাকলে তাও বের হয়ে আসবে। সুস্থ থাকার জন্য এই সময়ে গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন।

আরও পড়ুন : ভিটামিন ডি’র অভাবে যা হয়

৩. মধু ও আদা-

কাশির সমস্যা সমাধানে আদার ব্যবহারের কথা জানা আছে নিশ্চয়ই? এর সাথে মধু যোগ করে খেলে তা আপনার সর্দি-কাশির সমস্যা সারাতে দারুণ কাজ করবে। তাই এক টুকরো আদা কুচি করে, তার সাথে মধু মিশিয়ে চুষে চুষে খান। এই মিশ্রণ পানি দিয়েও খেতে পারেন। এতে সর্দি-কাশির সাথে দূর হবে বুকে জমে থাকা কফও।

৪. মধু ও তুলসি পাতা-

তুলসি পাতার অনেক উপকারিতা রয়েছে। এটি মধুর সঙ্গে মিশিয়ে খেলে তা আপনার সর্দি-কাশির সমস্যা সারাতে কাজ করবে। আবার তুলসি পাতার রস করে তার সাথে মধু মিশিয়েও খেতে পারেন। এতেই মুক্তি পাবেন সর্দি-কাশি থেকে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

৫. প্রতিদিন সকালে এক চামচ মধু-

অন্য কোনো ভেষজ না পেলে প্রতিদিন সকালে এক চা চামচ মধুই খেয়ে নিন । এতেই কমবে আপনার সর্দি-কাশির সমস্যা। এমনকী বৃদ্ধি পাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও। যে কারণে কমবে সংক্রমণের ভয়। এতে সুস্থ থাকা সহজ হবে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা