ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

আমলকীর যত গুণ

লাইফস্টাইল ডেস্ক: শীতকালে নানা ধরণের রোগের উপক্রম বেড়ে যায়। সর্দি-কাশি তো আছেই, সেই সঙ্গে সংক্রমণ জাতীয় নানা সমস্যাও দেখা দেয়। শীত ভালোভাবে না পড়লেও ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়া শীতের আভাস দিচ্ছে। তাই সতর্ক থাকা জরুরি। তবে শীতকালীন রোগের সঙ্গে লড়াই করতে অন্যতম ভরসা হতে পারে আমলকী। সুস্থ থাকতে আমলকী সারাবছর খাওয়া যায়। শীতকালে সুস্থ থাকতে প্রতিদিন একটি করে আমলকী খাওয়ার উপকারিতা-

আরও পড়ুন: ভিটামিন ডি’র অভাবে যা হয়

১. প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে:

আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি ভিটামিন সংক্রমণের ঝুঁকি কমায়। রোগের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত করে শরীরকে। মৌসুমি রোগব্যাধি থেকে দূরে থাকতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিদিন যদি একটি করে আমলকী খাওয়া যায়, তাহলে শারীরিকভাবে সুস্থ থাকা সহজ হবে।

২. মানসিক চাপ দূরে রাখে:

আমলকী শুধু শরীর নয়, যত্ন নেয় মনেরও। পলিফেনলস ও ফ্ল্যাভোনয়েড উপাদান সমৃদ্ধ আমলকী মানসিক চাপ কমায়। উদ্বেগ, অবসাদের অন্যতম কারণ হল অক্সিডেটিভ হরমোনের অত্যধিক ক্ষরণ। এই হরমোন ক্ষরণে রাশ টানে আমলকী।

৩. ত্বক এবং চুলের যত্নে:

শীতে ত্বক প্রচণ্ড আর্দ্র হয়ে পড়ে। সেই সঙ্গে চুল ঝরার পরিমাণও বেড়ে যায়। ত্বক ও চুলের অধিকাংশ সমস্যার সমাধান লুকিয়ে আছে আমলকীতে। প্রতিদিনের ডায়েটে আমলকী রাখলে যত্নে থাকে ত্বক। তাই চুলের গোঁড়া মজবুত করতে আমলকি খাওয়া জরুরি।

৪. হজমের সমস্যা কমায়:

আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। হজমের সমস্যা কমাতে ফাইবার অত্যন্ত উপকারি। শীতে হজমের সমস্যা কিছুটা বেশি হলে সেখান থেকেই গ্যাস শুরু হয়। এসব ঝুঁকি কমাতে গ্যাসের ওষুধ না খেয়ে প্রতিদিন একটি করে আমলকি খেতে পারেন।

আরও পড়ুন: শীতে যেসব রোগ বাড়ে

আমলকি বিভিন্ন ভাবে খাওয়া যায়। কাঁচা খাওয়া যায়, রস করেও খেতে পারেন। সালাদেও কিন্তু রাখতে পারেন আমলকি। তবে যেভাবেই খান, প্রতিদিন যদি আমলকি খেতে পারেন, তাহলে শীতকালীন অনেক রোগব্যাধি থেকে দূরে থাকা সম্ভব।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা