লাইফস্টাইল

মানসিক শক্তি অর্জনের উপায়

লাইফস্টাইল ডেস্ক: মানসিক দৃঢ়তা মানুষকে ঠান্ডা মাথায় চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষমতা দেয়। মানসিক অবস্থা সব সময় একই থাকে না। কখনো নিজেকে নিঃস্ব বা পরিপূর্ণ মনে হতে পারে। তবে কিছু মানুষ থাকেন যারা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী। তারা সবকিছু সহজ করে দেখেন। ফলে জীবনের কঠিন পরিস্থিতিগুলো সহজে পার করে আসতে পারেন।

আরও পড়ুন : নুডলস অমলেট তৈরি

চলুন জেনে নেওয়া যাক মানসিক শক্তি অর্জনের ৬টি বৈশিষ্ট্য-

১. আত্ম-সচেতনতা:

মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির আবেগ সম্পর্কে গভীর উপলব্ধি থাকে। তারা ইতিবাচক ও নেতিবাচক উভয় আবেগকে বুঝতে পারে। আবেগকে তারা জীবনের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে গ্রহণ করে। এই আত্ম-সচেতনতা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং ইতিবাচক ফল বয়ে আনতে সাহায্য করে।

২. নমনীয়তা:

জীবনের কোনো কিছুই নির্দিষ্ট নয়। মানসিকভাবে শক্তিশালী লোকেরা নমনীয় থাকার গুরুত্ব বোঝে। তাদের চিন্তাভাবনা এবং কাজে নমনীয় থাকে। তারা বদলে যাওয়া পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে, ঠান্ডা মাথায় সামঞ্জস্য করতে সক্ষম হয়। এ যোগ্যতা নেতিবাচকতায় আটকে না থেকে সমস্যা সমাধানের মানসিকতা বৃদ্ধি করে। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা পরিবর্তনকে শেখার সুযোগ হিসেবে দেখেন।

৩. স্থিতিস্থাপকতা:

মানসিক শক্তির বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো স্থিতিস্থাপকতা। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি প্রতিকূলতাকে ব্যক্তিগত সমৃদ্ধির পথ হিসেবে ব্যবহার করে। এভাবেই তারা চ্যালেঞ্জ জয় করে। ব্যর্থতা নিয়ে চিন্তা না করে সাফল্যের পথ খুঁজে।

আরও পড়ুন : ত্বকের আর্দ্রতা কমার ৫ লক্ষণ

৪. নিজের সীমা বুঝতে পারা:

সম্পর্কের সুস্থ সীমানা নির্ধারণ এবং বজায় রাখার গুরুত্ব জানে মানসিকভাবে শক্তিশালী ব্য়াক্তিরা। তারা দৃঢ়ভাবে চাহিদা এবং সীমা সমন্বয় করে। তারা লোভ সীমা লঙ্ঘন করে না। এই স্বভাব অন্যের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে এবং ইতিবাচক সংযোগ বজায় রাখতে সাহায্য করে।

৫. সহানুভূতি এবং সমবেদনা:

মানসিকভাবে শক্তিশালী ব্য়াক্তিরা শুধু নিজের আবেগই বোঝে না, অন্যের প্রতিও সহানুভূতিশীল হয়। তারা সমবেদনা জানাতে জানে, এতে মানুষের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে, দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করে, কোনো পক্ষপাতিত্ব করে না। সহানুভূতি দেখানোর এই ক্ষমতা অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করে।

আরও পড়ুন : ত্বকের আর্দ্রতা কমার ৫ লক্ষণ

৬. আশাবাদ এবং কৃতজ্ঞতা:

মানসিকভাবে শক্তিশালী মানুষের আশাবাদী দৃষ্টিভঙ্গি থাকে, চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও তারা হতাশ হয় না। সমস্যাগুলোকে অস্থায়ী ও উপশমযোগ্য হিসাবে দেখে এবং সমাধানের দিকে মনোনিবেশ করে। তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে। তারা তাদের জীবনের ইতিবাচক দিকগুলোকে স্বীকার করে এবং অন্যের প্রশংসা করে। কৃতজ্ঞ মানসিকতা তাদের কঠিন সময়েও প্রশান্তি নিয়ে আসে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা