লাইফস্টাইল

‘সিঙ্গেল দিবস’ আজ 

লাইফস্টাইল ডেস্ক: প্রেমিক জুটিদের জন্য রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। তবে সিঙ্গেলরা অনেকটা অনিচ্ছাকৃতভাবেই ওই দিনটি এড়িয়ে চলেন। কারণ, ভালোবাসা দিবসের দিনটি তাদের জন্য অত্যন্ত বিরক্তিকর। তবে এসব দিবসের ভিড়ে সিঙ্গেলদের জন্যও রয়েছে বিশেষ দিবস। আর সেই দিবসটি আজ।

আরও পড়ুন: ফুসফুস ভালো রাখার উপায়

কারণ, সারা বিশ্বে ১১ নভেম্বর, ‘সিঙ্গেলস দিবস’ হিসেবে পালিত হয়। আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তবে দিনটি শুধুই আপনার।

সিঙ্গেল থাকার কারণে অনেকে প্রায়ই মন খারাপ করে থাকেন। তারা একে নেতিবাচক বিষয় হিসেবে বিবেচনা করেন। আসলেই কি সিঙ্গেল বা একা থাকা খারাপ কিছু? উত্তর না, মোটেও নয়! একা থাকার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের প্রতি মনোনিবেশ করতে পারা। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজে পর্যাপ্ত সময় দেওয়া যায়।

প্রায়ই অনেকে বলেন, অন্য কাউকে ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে হবে। একা থাকলেই তো নিজেকে বেশি ভালোবাসা যায়। নিজের প্রতি অনেক যত্নশীল হওয়া যায়। একা বা সিঙ্গেল থেকে মন খারাপ না করে বরং এটি উদযাপন করা যেতে পারে। চীনের মানুষ তা ঠিক করছেন। এই দিবসটি করাই হয়েছে যেন, মানুষ একা থাকার জন্য গর্ব করতে পারেন, একা থাকাকে উদযাপন করতে পারেন।

আরও পড়ুন: জীবাণুমুক্ত থাকবে রান্নাঘর

১৯৯৩ সাল থেকে দিবসটি পালন করা হয়। দিবসটির যাত্রা শুরু চীনের নানজিং বিশ্ববিদ্যালয় থেকে। সেই সময় থেকেই এগার-এগার তারিখটি ‘সিঙ্গেলস দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

‘সিঙ্গেলস দিবসে’ রীতি অনুযায়ী চিনের সিঙ্গেল তরুণ-তরুণীরা নিজেরাই নিজেদের জন্য উপহার কেনেন।

তবে দিবসটি এখন চিনের মধ্যে সীমাবদ্ধ নেই, সারাবিশ্বে বেশ ঘটা করে পালিত হচ্ছে। কেনাকাটার মহোৎসবের দিনে পরিণত হয়েছে দিনটি। তবে আগে দিনটি খুব নিভৃতে পালিত হলেও ২০০৯ সাল থেকে এর চেহারা পাল্টে যেতে শুরু করে। ওই বছর থেকেই দিনটিতে অনলাইন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। কয়েক বছরের মধ্যে দিনটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পরিসরের একদিনের শপিং ইভেন্ট ‘সিঙ্গেলস দিবস’।

আরও পড়ুন: থানকুনি পাতার যত উপকারিতা

২০১১ সালে চীনে এই সিঙ্গেলস দিবসে চার হাজারেরও বেশি সিঙ্গেল তরুণ-তরুণী বিয়ে করেন। এর ইতিহাসটি বেশ মজার। ১৯৯৩ সালে নানজিং বিশ্ববিদ্যালয়ের মিংকাওউঝু ছাত্রাবাসের চারজন ছাত্র আলোচনা করেছিল যে কীভাবে তারা তাদের অবিবাহিত থাকার একঘেয়েমি দূর করতে পারে। তখনই তারা সিদ্ধান্ত নেন ১১ নভেম্বর তাদের মতো আরও যারা সিঙ্গেল আছেন তাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। বিশ্ববিদ্যালয়ের অনেক তরুণ-তরুণী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে পড়ে খবরটি।

তো যারা সিঙ্গেল আছেন, একাকীত্বের দুঃখ ভুলে আজ সময় কাটান নিজের জন্য। ঘুরতে যেতে পারেন পছন্দের কোনও জায়গায়। নিজের শখের যে জিনিসটি কিনব কিনব করে কেনা হয়ে উঠছিল না, আজ সেটি কিনে ফেলতে পারেন নিঃসংকোচে। কিংবা অন্য কোনও উপহার কিনে নিজেই নিজেকে দিন। পছন্দের রেস্তোরাঁয় গিয়ে না হয় একটু ভালোমন্দ খেয়েও নিতে পারেন আজ।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা