সংগৃহীত
লাইফস্টাইল

ভিটামিন ডি’র অভাবে যা হয়

লাইফস্টাইল ডেস্ক: ভিটামিন ডি সানসাইন ভিটামিন নামে পরিচিত। সূর্যালোকের সংস্পর্শে এলে শরীরে ভিটামিন ডি’র যোগান মেলে। তবে কিছু খাবার থেকেও এ ভিটামিনটি পাওয়া যায়, তবে সূর্যই হলো ভিটামিন ডি এর প্রধান উৎস।

আরও পড়ুন: আইফোনে যেভাবে স্টিকার বানাবেন

শীতে কমবেশি সবার শরীরেই ভিটামিন ডি’র অভাব দেখা দেয়। এর কারণ শীতে তেমন রোদ ওঠে না। ফলে শরীরে ভিটামিন ডি কম তৈরি হয়।
এ ভিটামিনের অভাবে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। যার অন্যতম হলো জয়েন্টে প্রদাহ। তাছাড়াও যেসব রোগ হতে পারে এ ভিটামিনের ঘাটতিতে-

১) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়: এনসিবিআইয়ের তথ্যে বলছে , ভিটামিন ডি’র সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কিত যার ফলে
এ ভিটামিনের ঘাটতি হলে প্রায়ই রোগে ভুগতে হতে পারে। যেহেতু ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই এ ভিটামিনের ঘাটতিতে শরীরের রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

আরও পড়ুন: নুডলস অমলেট তৈরি

২) ক্লান্তিতে ভোগা: যদি কোনো কারণ ছাড়াই সব সময় ক্লান্ত বোধ করেন তাহলে ভিটামিন ডি পরীক্ষা করাতে হবে। ভিটামিন ডি’র অভাবে শক্তি স্তরের পাশাপাশি নতুন কাজের প্রতি মেজাজকেও প্রভাবিত করে।

৩) মানসিক স্বাস্থ্য খারাপ হয়: ওয়েবএমডি’র তথ্যমতে, বিষণ্ণতা হলো ভিটামিন ডি’র ঘাটতির আরেকটি লক্ষণ। সেক্ষেত্রে ক্রমাগত ক্লান্তি মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলে।

৪) চুল পড়ে: ভিটামিন ডি’র ঘাটতির কারণে চুল পড়া ও চুল লম্বা না হওয়ার লক্ষণ দেখা যেতে পারে। কম ভিটামিন ডি চুলে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যদি দেখেন অত্যধিক চুল পড়ার সমস্যায় ভুগছেন, তাহলে সঠিক ভাবে নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন চিকিৎসকের পরামর্শ অনুসারে।

আরও পড়ুন: ত্বকের আর্দ্রতা কমার ৫ লক্ষণ

৫) ত্বকের ক্ষতি হয়: যাদের শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি নেই, তাদের ত্বকে ফুসকুড়ি ও ব্রণের সমস্যা বেশি দেখা দিতে পারে। এছাড়াও ত্বকের বয়সও খুব দ্রুত বেড়ে যায় বলে মনে হয়।

শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হলে যা যা করণীয়:

১) ভিটামিন ডি’র ঘাটতি মেটাতে মাশরুম, ডিম, পনির,কমলার রস, চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, টুনা ও ম্যাকেরেল গ্রহণ করুন।

২) এছাড়া দুগ্ধজাত খাবার মধ্যে যেমন দই, সিরিয়াল, দুধ, সয়া জুস ইত্যাদি খান সাথে ভিটামিন ডি সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়া উচিৎ নয়।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা