আন্তর্জাতিক

আজ দীর্ঘতম দিন

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার (২১ জুন) পৃথিবীর দীর্ঘতম দিন আজ। এদিন সূর্য আকাশে থাকবে মোট ১৩ ঘণ্টা ৩৭ মিনিট। ইংরেজিতে একে পালন করা হয় সামার সলসটিস ডে হিসাবে।

আরও পড়ুন: বহিষ্কারের যোগ্যতা রাখেন না রেজা কিবরিয়া

সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসে, কখনো দক্ষিণ গোলার্ধ।

আর আজ উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে থাকায়, আজকের দিনটি সবচেয়ে বড়। এ দিন সূর্য কর্কটক্রান্তি রেখায় খাড়াভাবে কিরণ দেয়। ফলে এ দিনে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত।

মজার ব্যাপার হচ্ছে, ২১ জুন মানুষ নিজের ছায়াও দেখতে পায় না। যখন সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার ওপর থাকে, তখন ছায়া কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এটি প্রকৃতির এক বিস্ময়কর ঘটনা।

আরও পড়ুন: হন্ডুরাসে কারাগারে সহিংসতা, নিহত ৪১

বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে পালিত হয় বিভিন্ন আচার অনুষ্ঠান। প্রাচীনকালে ইউরোপের মানুষ এ দিনটি থেকে তাদের বছর শুরু করত বলে জানা যায়। মূলত গ্রীষ্মের সময় যে দিনটি সবচেয়ে বড় হতো সেই দিনের পর থেকে ফসল লাগানো এবং আগের ফসল কাটত তারা।

উল্লেখ্য, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলোতে বেশি পরিমাণ সূর্যালোক পৌঁছায়। বছরে দুবার ঘটে সলসটিস। এর ফলে এ সময়কালে এখানে সামার সিজন বা গ্রীষ্মকাল থাকে।

একেই বলে Summer Solstice. এই Solstice-এর সময়কালে পৃথিবী যখন তার অক্ষের ওপর প্রদক্ষিণ করে, তখন উত্তর গোলার্ধে অংশ সূর্যের দিকে বেশি হেলে থাকে। আর দক্ষিণ গোলার্ধ থাকে কিছুটা দূরে। এ পরিস্থিতিতে ২১ জুন সবচেয়ে বেশি পরিমাণ সূর্যালোক এসে পৌঁছায় উত্তর গোলার্ধে।

কারণ এ দিনই অক্ষের ওপর প্রদক্ষিণ করার সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি হেলে থাকে। পৃথিবীর নিয়মে উত্তর গোলার্ধে ২১ জুনের পর থেকে ছোট হওয়া শুরু করবে দিন, আর রাত হবে বড়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা