প্রতীকী ছবি
আন্তর্জাতিক

সোমালিয়ায় সহিংসতায় নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ সহিংসতায় সেনাসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আরও পড়ুন : হন্ডুরাসে কারাগারে সহিংসতা, নিহত ৪১

বুধবার (২১ জুন) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২০ জুন) সোমালিয়াজুড়ে সহিংসতায় কমপক্ষে ৩৬ জন মারা গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আধা-স্বায়ত্তশাসিত পান্টল্যান্ড প্রদেশে তীব্র সহিংসতা এবং দেশটির লোয়ার শাবেল অঞ্চলে বোমা বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

আল জাজিরা বলছে, সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ পান্টল্যান্ডে ভয়বাহ লড়াইয়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জনই সেনা সদস্য। মঙ্গলবার প্রাদেশিক রাজধানী গারওয়েতে স্থানীয় সংসদে ভোটিং পদ্ধতিতে পরিবর্তন নিয়ে বিতর্ক নিয়ে এই সংঘর্ষ-সহিংসতা ছড়িয়ে পড়ে।

গারওয়ে পাবলিক হাসপাতালে কর্মরত ডা. আবদিরসাক আহমেদ বলেন, সহিংসতায় অন্তত ২৬ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১৬ জন সৈন্য। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতদের মধ্যে কিছু ব্যক্তির মরদেহ ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : ‘অবৈধ বসতি’ বন্ধে জাতিসংঘের আহ্বান

অন্যদিকে পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমালিয়ার লোয়ার শাবেল অঞ্চলে পৃথক সহিংসতায় কমপক্ষে দশ জন মারা গেছেন। স্থানীয় বাসিন্দা ও একজন সৈন্য জানিয়েছেন, মঙ্গলবার সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বারিরে গ্রামে দূর-নিয়ন্ত্রিত একাধিক বোমা বিস্ফোরণে প্রাণহানির ওই ঘটনা ঘটে।

সৈনিক নুর দিরিয়ে রয়টার্সকে বলেছেন, ‘প্রথম একটি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়। তারপর অনেক বেসামরিক ব্যক্তি এবং আমরা সৈন্যরা প্রথম বিস্ফোরণ থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা শুরু করি। একপর্যায়ে অনেক লোক একত্রিত হলে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র সফরে গেলেন নরেন্দ্র মোদী

এদিকে সোমালিয়ার প্রধানমন্ত্রী হামজা আবদি বারে একে-অপরের প্রতিদ্বন্দ্বীদের ‘বন্দুকের নলের পরিবর্তে’ সংলাপের মাধ্যমে তাদের মতপার্থক্য সমাধান করতে জরুরি আবেদন করেছেন।

তিনি বলেছেন, ‘পান্টল্যান্ড হচ্ছে শান্তির আবাসস্থল এবং ২০ বছর ধরে সরকার থাকার পর সেখানকার রাজধানীতে যুদ্ধ শুরু হওয়া অগ্রহণযোগ্য।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা