ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

‘অবৈধ বসতি’ বন্ধে জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ‘বসতি স্থাপনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ’ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে বসতি নির্মাণ এগিয়ে নেওয়ার এই পরিকল্পনাকে ‘উত্তেজনা ও সহিংসতা’ সৃষ্টির কারণ এবং একইসঙ্গে দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র সফরে গেলেন নরেন্দ্র মোদী

মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী অভিযান চালালে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং আরও ৯০ জনেরও বেশি আহত হয়েছেন। আর এরপরই জাতিসংঘের প্রধানের এই মন্তব্য সামনে এলো।

পরে সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এই ধরনের অবৈধ বসতি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।’

আরও পড়ুন : ‘র’-এর প্রধান হলেন রবি সিনহা

ফারহান হক বলেন, ‘এই অবৈধ বসতিগুলোর সম্প্রসারণ ভূখণ্ডটিতে উত্তেজনা ও সহিংসতার সৃষ্টি করছে এবং মানবিক সংকটকে আরও গভীর করছে।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই ধরনের পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে আরও বৃদ্ধি করছে, ফিলিস্তিনি ভূমি ও প্রাকৃতিক সম্পদ দখল করা, ফিলিস্তিনি জনগণের অবাধ চলাচলে বাধা দেওয়া এবং ফিলিস্তিনি জনগণের আত্ম-নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের বৈধ অধিকারকে ক্ষুণ্ন করছে।’

ফারহান হক বলেন, ইসরায়েলের বসতি স্থাপন পরিকল্পনার পদ্ধতি সংশোধন করার সিদ্ধান্তে আন্তোনিও গুতেরেস ‘গভীরভাবে উদ্বিগ্ন’। কারণ এটি পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনাকে আরও দ্রুত এগিয়ে নেবে।

সম্প্রতি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আবারও নতুন করে হাজার হাজার ভবন নির্মাণের অনুমতি দেওয়ার পরিকল্পনা পেশ করেছে ইসরায়েল। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ থাকার পরও এ পদক্ষেপ নিয়েছে দেশটির কট্টোর ডানপন্থী সরকার।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় নিহত ২

আল জাজিরা বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টরপন্থি জোট সরকার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে হাজার হাজার নতুন আবাসন ইউনিটের পরিকল্পনা অনুমোদন করেছে এবং গত ২৭ বছর ধরে মেনে চলা নানা পদক্ষেপকে পাশ কাটিয়ে অবৈধ বসতি নির্মাণ ত্বরান্বিত করার জন্য অতি-ডানপন্থি অর্থমন্ত্রীকে ক্ষমতাও দিয়েছে। এতে করে ফিলিস্তিনি ভূখণ্ডে সাড়ে চার হাজারেরও বেশি আবাসন ইউনিট নির্মাণ করতে পারবে ইসরায়েল।

এদিকে এই পদেক্ষেপের মাধ্যমে পুরো পশ্চিম তীর শিগগিরই ইসরায়েলের নিয়ন্ত্রণে আসতে পারে বলেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনি দলগুলো। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বসতি স্থাপন কার্যক্রম অনুমোদন করা ‘পশ্চিম তীরের দখল কার্যক্রমকে পরিপূর্ণ করার কাজ বিপজ্জনকভাবে বাড়িয়ে দেবে’।

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার শাসন ক্ষমতায় থাকা হামাস বলেছে, এই পদক্ষেপটি শুধুমাত্র এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলবে। অন্যদিকে ফাতাহ সতর্ক করে দিয়ে বলেছে, ‘গাজা উপত্যকা থেকে বসতি স্থাপনকারীদের যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই পশ্চিম তীর থেকে তাদের সরিয়ে দেওয়া হবে’।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা