ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

শিকাগোতে বন্দুক হমলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগোতে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। শনি ও রোববারের (১৭ ও ১৮ জুন) মধ্যে এসব ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হমলায় নিহত ২

এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। শিকাগোর শহরতলী উইলোব্রুকে রোববার একটি অনুষ্ঠান চলছিল, যা জুনতিন্থ পার্টি নামে পরিচিত। সরকারি ছুটির দিন থাকায় ওই অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে কয়েকজন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১ জন নিহত ও আরও ২২ জন আহত হয় বলে জানায় স্থানীয় পুলিশ।

সিএনএন জানায়, স্থানীয় পুলিশের প্রধান এরিক সোয়ানসন বলেছেন, তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনদের গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন: চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

আগের দিন শনিবারও শিকাগোর আরও দুটি স্থানে আলাদা দুটি গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১৩ জন। নিহতদের ২ জন কিশোর।

শনিবারের গোলাগুলির ঘটনায়ও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে উল্লেখ করা হয়েছে আরটির এক প্রতিবেদনে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা