ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র সফরে গেলেন নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু কর্মসূচি নিয়ে তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র গেলেন। তাকে বহনকারী বিমানটি ওয়াশিংটনের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করেছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ‘র’-এর প্রধান হলেন রবি সিনহা

মঙ্গলবার (২০ জুন) সকালে ভারতের স্থানীয় সময় দিল্লি থেকে থেকে মোদীকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়।

ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টার দিকে তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স ঘাঁটিতে নামবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন এক দল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। ৩ দিনের এই সফরে ভারতীয় বংশোদ্ভূত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি।

বুধবার (২১ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ২

বৃহস্পতিবার (২২ জুন) মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর নরেন্দ্র মোদীর সঙ্গে এই প্রথম দ্বিপাক্ষিক ক্ষেত্রে পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।

ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয়মোহন কোয়াত্রা হোয়াইট হাউসে আলোচনার টেবিলে মোদী এবং বাইডেন কী কী বিষয় তুলে ধরতে চলেছেন তা সাংবাদিকদের জানিয়েছেন।

আরও পড়ুন: শিকাগোতে বন্দুক হমলায় নিহত ৫

সচিব জানান, এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদী-বাইডেন। আলোচনায় উঠে আসবে টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগ সংক্রান্ত কথাবার্তাও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবারের বৈঠকের পর আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। তারপর বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের সঙ্গে মোদীর নৈশভোজের আয়োজন করা হয়েছে। পরের দিন মোদীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ট্রেন ভাড়া বাড়ছে

মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে মিশরে যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি চলতি বছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন।

সিসি’র আমন্ত্রণে এই প্রথম মোদী মিশরে যাচ্ছেন। আগামী ২৪ এবং ২৫ জুন মিশরে থাকবেন তিনি। সেখানেও তার একাধিক কর্মসূচি রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা