ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

 ‘র’-এর প্রধান হলেন রবি সিনহা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) প্রধান হলেন রবি সিনহা। সামন্ত কুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ২

সোমবার (১৯ জুন) দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে।

১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার সামন্ত আগামী ৩০ জুন ‘র’-এর প্রধান হিসাবে চার বছরের কার্যকাল শেষ করে অবসর নেবেন। একই দিন দায়িত্ব গ্রহণ করবেন ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি সিনহা।

তিনি আগামী দুই বছর ওই পদে বহাল থাকবেন। রবি সিনহা বর্তমানে ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব পদে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: শিকাগোতে বন্দুক হমলায় নিহত ৫

বিগত দু’দশক ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত রবি অতীতে ‘র’-এর অপারেশনাল উইংয়ের প্রধান ছিলেন।

ভারতের জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল এমনকি দেশের বাইরেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানসহ প্রতিবেশী দেশ সম্পর্কে ‘বিশেষজ্ঞ’ হিসেবেও তার পরিচিতি রয়েছে।

আরও পড়ুন: আসতে পারে করোনার নতুন ঢেউ

প্রসঙ্গত, ২০১৯ সালের জুন মাসে সামস্তকে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছিল। পরে তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। সূত্র : আনন্দবাজার

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা