ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধান বিল বার্নস চলতি সপ্তাহে অনেকটা নীরবেই সৌদি আরবে গিয়েছিলেন।

আরও পড়ুন : গ্যাস সংকটে রাজধানীবাসী

বুধবার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এবারের সফরে সৌদির গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বিল বার্নস। তিনি এমন সময় সৌদি ঘুরে গেলেন, যখন দেশটি দীর্ঘ ৭ বছর পর আবারও আঞ্চলিক শত্রু দেশ ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

আরও পড়ুন : পরিবার পরিকল্পনা পরিদর্শিকা উধাও!

মার্কিন এক কর্মকর্তা জানান, এ বৈঠকে সৌদি আরবকে গোয়েন্দা সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে আশ্বস্ত করে গেছেন বিল বার্নস।

তিনি আরও জানান, পরিচালক বিল বার্নস সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে তিনি ২ দেশের স্বার্থ নিয়ে সৌদির গোয়েন্দা কর্মকর্তা ও নেতাদের সাথে বৈঠক করেছেন। বিশেষ করে বার্নস সন্ত্রাসবাদ দমনে সৌদিকে সহায়তা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন : টিসিবি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

এদিকে গত ২ বছর ধরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে খারাপ সম্পর্ক চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়ায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

গত মাসে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে চীনের মধ্যস্থতায় ইরানের সাথে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সৌদি আরব। এরপরই সৌদি আরবকে নিয়ে আবারও তৎপর হন মার্কিন কর্মকর্তারা। এমন সময় রিয়াদ সফরে গেলেন যুক্তরাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর কর্মকর্তা।

আরও পড়ুন : পুনর্বাসন-ক্ষতিপূরণ দিতে কাজ করছি

তবে কূটনৈতিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সৌদির দূরত্ব থাকলেও সামরিকভাবে এখনো ২ দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। মার্চেও রিয়াদে যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ ড্রোন বিধ্বংসী মহড়া চালায়।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৭ বিলিয়ন ডলারে ১২০টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে সৌদি আরব।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত ২

হোয়াইট হাউজ জানিয়েছে , এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৪ টি রাজ্যে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা