আন্তর্জাতিক

বাইডেনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে বিশ্ব তৃতীয় পারমাণবিক বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে হতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

পিটিআইএয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাজা হওয়ার পর তার প্রথম জনসাধারণের উদ্দেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন।

সাবেক পর্নো তারকার মামলায় আসামি হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন। ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হলেও সব অভিযোগেই ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা

ট্রাম্প বলেন, বর্তমান মার্কিন সরকারের সময়ে বিভিন্ন দেশ প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে, যা তার প্রশাসনের সময় হয়নি। নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো রিসোর্ট থেকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে একটি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।

আরও পড়ুন : মার্চে সড়কে ঝড়ল ৫৯২ প্রাণ

ট্রাম্প বলেন, আমাদের অর্থনীতি বিপর্যস্ত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাশিয়া চীনের সঙ্গে যোগ দিয়েছে। আপনারা সেটা বিশ্বাস করতে পারেন? সৌদি আরবও ইরানের সঙ্গে যোগ দিয়েছে।

সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া একত্রে একটি ‘ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক জোট’ হিসেবে গঠিত হয়েছে, যা তিনি নেতৃত্বে থাকার সময় কখনই সম্ভব হয়নি।

আরও পড়ুন : নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি

তিনি আরও বলেন, আমি যদি আপনাদের প্রেসিডেন্ট থাকতাম তবে এটা কখনই ঘটতো না। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতো না। অনেকগুলো জীবন রক্ষা পেতো। সুন্দর সুন্দর শহর এখনও দাঁড়িয়ে থাকতো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা