ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডাস্ট অ্যালার্জির লক্ষণ 

লাইফস্টাইল ডেস্ক: ডাস্ট অ্যালার্জি অতি পরিচিত একটি সমস্যা। পরিবেশ দূষণজনিত কারণে বর্তমানে এ সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। এর বিভিন্ন উপসর্গ শ্বাসযন্ত্র, ত্বক ও সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করে।

আরও পড়ুন: বজ্রপাতের সময় করণীয়

ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল অ্যালার্জিতে প্রকাশিত এক সমীক্ষা বলছে, বিশ্বব্যাপী ৫০০ মিলিয়নেরও বেশি ডাস্ট অ্যালার্জি রয়েছে। তাই এর লক্ষণ সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমেরিকান কলেজ অফ অ্যালার্জি অ্যাজমা ও ইমিউনোলজি ডাস্ট অ্যালার্জির কিছু লক্ষণ সম্পর্কে জানিয়েছে। লক্ষণগুলো জেনে নিন-

আরও পড়ুন: গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

(১) অনবরত হাঁচি:

ডাস্ট অ্যালার্জির সাধারণ একটি লক্ষণ হলো ক্রমাগত হাঁচি। ধুলো-ময়লাযুক্ত পরিবেশে থাকলে বা পরিষ্কারের কাজ করার সময় যদি ঘন ঘন হাঁচি হয়, তবে এটি একটি চিহ্ন হতে পারে যে আপনার ডাস্ট অ্যালার্জি রয়েছে।

(২) নাক বন্ধ:

নাক বন্ধ হয়ে যাওয়া ডাস্ট অ্যালার্জির আরেকটি উপসর্গ। ডাস্ট অ্যালার্জির ফলে প্রদাহ ও শ্লেষ্মা হয়। প্রায়ই নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা হলে বিশেষ করে ধুলো বা ময়লাযুক্ত পরিবেশে থাকলে তাহলে বুঝে নেবেন আপনার ডাস্ট অ্যালার্জি রয়েছে।

আরও পড়ুন: গরমে ত্বক ব্রণমুক্ত রাখতে যা খাবেন

(৩) চুলকানি বা পানিপূর্ণ চোখ:

ডাস্ট অ্যালার্জির প্রতিক্রিয়া চোখে প্রকাশ পেতে পারে। এর ফলে চুলকানি, লালচেভাব ও চোখে পানি আসার মতো সমস্যা দেখা দিতে পারে। চোখে জ্বালা ও পানি আসার মতো সমস্যা হলে বিশেষ করে ধূলিকণার সংস্পর্শে এলে বা ধুলোযুক্ত স্থান পরিষ্কার করার সময়, তাহলে হতে পারে এটি ডাস্ট অ্যালার্জির একটি শক্তিশালী ইঙ্গিত।

(৪) কাশি:

ডাস্ট অ্যালার্জি কাশি ও শ্বাসকষ্টের কারণ হতে পারে। বিশেষ করে হাঁপানি বা অন্যান্য শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এটি বেশি দেখা যায়। যদি ধুলোযুক্ত পরিবেশে গেলে আপনার কাশি বেড়ে যায় বা ধুলোর সংস্পর্শে গেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তবে হতে পারে এটি ডাস্ট অ্যালার্জির অন্যতম লক্ষণ।

আরও পড়ুন: গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?

(৫) ত্বকে জ্বালাপোড়া:

অনেক সময় ডাস্ট অ্যালার্জির কারণে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। ধূলিকণার সংস্পর্শে এলে ত্বকে চুলকানি ও লালচেভাবদেখা দিতে পারে। যখন আপনার ত্বকে ধূলিকণা জমে যায় বা ধুলোযুক্ত জিনিস পরিষ্কার করার সময় এমন লক্ষণ দেখা দিতে পারে।

(৬) হাঁপানির তীব্রতা:

হাঁপানিতে আক্রান্তদের জন্য ডাস্ট অ্যালার্জি হাঁপানির উপসর্গগুকে আরও বাড়িয়ে তুলতে পারে। যেমন- শ্বাসকষ্ট, কাশি ও বুক শক্ত হয়ে যাওয়া। যদি আপনার হাঁপানির উপসর্গগু ধুলোযুক্ত পরিবেশে আরও খারাপ হয় বা ধুলোর সংস্পর্শে আসার পরে শ্বাসকষ্ট লক্ষ্য করেন, তবে দ্রুতই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা