ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

সারা বছর মশলা ভালো থাকবে যেভাবে 

লাইফস্টাইল ডেস্ক: চাল, ডাল, লবন, তেল এবং অন্যান্য মাসকাবারি জিনিসের সঙ্গে বেশি করে মশলাপাতিও কিনে রাখেন অনেকে। মাছ, মাংস, শাকসবজি কিনতে সপ্তাহে দু-এক বার বাজারে যেতে হলেও, মশলার জন্য বাড়তি সময় নষ্ট করতে চান না অনেকেই। তা ছাড়া কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের কারণে অনেকের রান্নাঘরে মশলা অত্যাবশ্যক। তাই একবার কিনে রেখে সারা বছর চালাতে চাইলে যেভাবে সংরক্ষণ করবেন-

আরও পড়ুন: হাঁসের ঝাল তৈরির রেসিপি

১) মশলা কখনও আলগা কৌটোতে রাখবেন না। অনেক সময়ে আমরা প্লাস্টিকের কৌটোয় ভরে মশলা রেখে দিই। বাতাস ঢুকবে না, এ রকম কোনও কৌটোতে রাখলে মশলা স্যাঁতসেঁতে হয়ে যাওয়া বা মশলায় ছত্রাক ধরে যাওয়ার মতো সমস্যা হবে না। রান্নার সময়ে প্রয়োজনীয় পরিমাণ মশলা নিয়েই তাড়াতাড়ি কৌটোর ঢাকা আটকে দিন।

২) গোটা মশলা বাজার থেকে কিনে আনার পর একটু শুকনো তাওয়ায় নাড়াচাড়া করে তবে কৌটোতে ভরুন। এই পদ্ধতি মানলে দীর্ঘ দিন মশলাপাতি ভাল থাকবে আর রান্নায় স্বাদও বাড়বে।

আরও পড়ুন: ৫ মশলার গুণেই জব্দ ডায়াবেটিস!

৩) রান্নাঘরে জানালার সামনে কিংবা সরাসরি গ্যাসের সামনে মশলার কৌটো ফেলে রাখবেন না। তাপ আর আর্দ্রতার মিশেলে মশলা খারাপ হয়ে যায়। ব্যবহার করার সঙ্গে সঙ্গে মশলাগুলি তাকের উপরে ঠান্ডা পরিবেশে রাখুন।

৪) জিরে থেকে ধনে, বাজারে সব কিছুরই গুঁড়ো পাওয়া যায়। আলাদা করে মশলা গুঁড়ো না করে অনেকে সেগুলিই কিনে নেন। তবে একবার কিনে বহু দিন সংরক্ষণ করতে চাইলে গোটা মশলা কিনে রাখাই ভাল। নষ্ট হয়ে যাওয়ার ভয় কম।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা