সংগৃহীত ছবি
সারাদেশ

অসাবধানতায় আগুনে দগ্ধ শীতার্ত মানুষ

নিজস্ব প্রতিনিধি: এবারের শীতে কাঁপছে দেশ। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। তাই খড়কুটো জ্বালিয়ে অনেকেই উষ্ণতার পরশ পেতে চাইছেন। তবে অসাবধানতায় আগুনে দগ্ধ হচ্ছেন, নারী-শিশুসহ সব বয়সী মানুষ।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রংপুর মেডিকেল কলেজ বার্ন ইউনিটের তথ্যমতে, ২০১৬ - ২০২৩ সাল পর্যন্ত আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এই বিভাগে দুইশ'র বেশি রোগীর মৃত্যু হয়েছে।

রংপুর মেডিকেলের চিকিৎসক জানান, ডাক্তার, নার্স, ওষুধ, ও বেডসহ নানা সংকট রয়েছে হাসপাতালে। তাই চিকিৎসায় খরচ হচ্ছে বেশি। আর হাসপাতালের উপ-পরিচালক জানান, দগ্ধ রোগীদের জন্য নির্মাণ হচ্ছে আলাদা ভবন।

আরও পড়ুন: সেতুর পাশে থেকে লাশ উদ্ধার

ডা. শাহীন শাহ জানান, বার্ন ইনস্টিটিউশনের জন্য আলাদা একটি বিল্ডিং তৈরি হবে। তখন আরও চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আধুনিক সুযোগ সুবিধাও হয়ত থাকবে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আ ম আখতারুজ্জামান জানান, ৮ লাখ মানুষের জন্য ১৪ বেড পর্যাপ্ত নয়। প্রতিনিয়ত মানুষ অসচেতনতার কারণে পুড়ে যাচ্ছে। মিড লেভেলের চিকিৎসক যদি থাকতো তাহলে অনেকটাই সুবিধা হতো।

এ ছাড়া ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক রোগী এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা