সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ক্যারিয়ার উন্নতির উপায়

লাইফস্টাইল ডেস্ক : সবার ভেতরেই ক্যারিয়ারে উন্নতি করার আকাঙ্ক্ষা আছে। উচ্চতার অনন্য শিখরে কে না উঠতে চায়! তবে সবাই সমানভাগে এগিয়ে যেতে পারে না বলেই লক্ষ্যে পৌঁছাতে পারে কেবল অল্প কয়েকজন। যারা ক্যারিয়ারে উন্নতি করে, তারা আসলে কী করে? তারা আলাদা তেমন কিছুই করে না, বরং তাদের যে কাজ সেগুলোই করে গুরুত্ব দেয়। এতেই তাদের চলার পথ মসৃণ হয়ে যায়। তারা লক্ষ্যকে বাস্তবরুপ দিতে পারে। আপনিও তাদের মত একজন হতে চান তাহলে এই কাজগুলো করতে হবে গুরুত্ব দিয়ে-

১. সাহসীভাবে প্রকাশ করুন

নিজেকে প্রকাশ করতে শিখুন মৌখিক ও লিখিতভাবে। ন্যূনতম শব্দ এবং সরল ভাষা ব্যবহার করে সরাসরি ও পরিষ্কারভাবে আপনার ভাবনা জানান। ইতিবাচক ভাষা ব্যবহার করুন। ‌বিনয়ী হোন, বড়াই করে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। মানুষ আপনার কথায় কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা পর্যবেক্ষণ করুন এবং সেই অনুযায়ী ব্যবহার করুন।

২. আন্তরিকভাবে শুনুন

কথা বলা গুরুত্বপূর্ণ হলে শুনতে শেখাও গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সংযোগ তৈরি করতে পারলে তা পরে আপনাকে ঝামেলা থেকে বাঁচাবে। প্রতিটি কথোপকথনে মনোযোগ রাখুন,নম্রতা এবং সহানুভূতির সঙ্গে শুনুন। শান্ত থাকুন, আপনার সমস্যা নিয়ে চিন্তা করবেন না বা বিচারে বসবেন না। এতে আপনি মানুষের সঙ্গে কথা বলার সঠিক পদ্ধতিগুলো শিখতে পারবেন এবং ভুল বোঝাবুঝি এড়াতে পারবেন।

৩. দ্বন্দ্ব সমাধান করুন

দ্বন্দ্ব সমাধান হলো সবচেয়ে বড় গুণ যা ম্যানেজার এবং নেতাদের থাকা আবশ্যক। বিশ্বস্ত হোন। এতে বিরোধের সময় অন্যরা আপনার কথা শুনবে। উভয় পক্ষকে সমানভাবে উপস্থাপন করুন সমস্যা সমাধানের জন্য । ঐকমত্য খুঁজুন এবং কর্মীদের দায়িত্ব নিতে শেখান। সমস্যা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর নয়, সমাধানের দিকে মনোনিবেশ করুন।

৪. আগ্রহ দেখান

কর্মক্ষেত্র কারও নয়, এখানে পুরো একটি দল কাজ করে। টিম ওয়ার্কের মাধ্যমে সফলতা আসে । আপনার কাজ সহজ করতে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধন তৈরি করবেন। সহকর্মী ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান। সহকর্মীদের সঙ্গে সুন্দর ব্যবহার করুন এতে তাদেরকে আপনার কাছাকাছি নিয়ে আসবে।

৫. ধন্যবাদ বলুন

যদি এটি অস্বস্তিকরও মনে হয় তবু ধন্যবাদ জানাতে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন। কথায় আন্তরিক এবং সুনির্দিষ্ট হোন। আপনার অধস্তনের কাজের স্বীকৃতি দিন, তার প্রশংসা করুন। তিরস্কারের বদলে এটি বেশি কার্যকরী। আপনার স্বীকৃতি তাদের উৎসাহিত করবে। সেক্ষেত্রে আপনার কাজগুলো আরও মসৃণ হয়ে যাবে।

৬. শারীরিক ভাষা

যোগাযোগের ক্ষেত্রে শারীরিক ভাষাও গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে এদিকে মনোযোগ দিতে হবে। আপনার চোখের দৃষ্টি আরও স্পষ্ট করুন। কথা বলা, হাঁটা-চলা, এমনকী বসার ভঙ্গিও অনেক কিছু প্রকাশ করে। মুখে স্মিত হাসি রেখে কথা বলুন। শারীরিক ভাষা স্পষ্ট হলে তা কার্যকরী প্রভাব ফেলবে।

৭. প্রশ্ন করুন

সঠিক উপায়ে প্রশ্ন করা এবং উত্তর দিতে শিখুন। আপনি একাই সবকিছু জানেন এমন নয়। এটি কারও পক্ষেই সম্ভব নয়। আমরা সব সময় নতুন কিছু না কিছু শিখছি। তাই শেখার মধ্যে লজ্জার কিছু নেই। এটি বরং আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। তাই কোনোকিছু বুঝতে না পারলে সহকর্মীকে জিজ্ঞাসা করেন। এতে শেখা সহজ হবে।

সান নিউজ/এস/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা