ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

জীবাণুমুক্ত থাকবে রান্নাঘর

লাইফস্টাইল ডেস্ক: কোভিডের সময় জীবাণুর ভয়ে অনেকটাই বেড়ে গিয়েছিল শাক-সবজি ধোয়ার প্রবণতা। কিন্তু কোভিড উদ্বেগ কমে আসতেই সেই প্রবণতা কমে এসেছে অনেকটাই। কিন্তু কোভিড কমে গেলেও রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে কোনও মতে শৈথিল্য দেখানো যাবে না। খাবারে বিষক্রিয়া হলে দেখা দিতে পারে, আন্ত্রিক ও পেটের গোলযোগের মতো একাধিক সমস্যা। কোন পথে জীবাণুমুক্ত রাখবেন রান্নাঘর?

আরও পড়ুন: দীর্ঘ দিন ফুলদানিতে ফুল তাজা থাকবে যেভাবে

১। নিয়মিত পরিষ্কার করা

রান্নাঘর পরিচ্ছন্ন রাখতে নিয়মিত পরিষ্কার করার কোনও বিকল্প নেই। একটি ছোট পাত্রে সাবানপানি গুলে নিয়ে একটি ছোট ন্যাকড়া ভিজিয়ে মুছে নিন রান্নার স্ল্যাব, গ্যাস। আধুনিক মডিউলার কিচেনে বিভিন্ন ধরনের তাক ও ড্রয়ার থাকে, সেগুলিও সাফ করুন নিয়মিত। রান্নাঘরে চিমনি থাকুক বা না থাকুক, দেওয়ালে তেলমশলা জমবেই। তাই নিয়মিত সাফ করতে হবে দেওয়ালও।

২। বাসন ধোয়ার ক্ষেত্রে

বাসন ধুয়ে রাখা থাকলেও ব্যবহার করার আগে আর এক বার ধুয়ে নিতে হবে। আর অপরিষ্কার বাসন বেসিন বা সিঙ্ক-এ পরিষ্কার না করাই ভাল। এতে সিঙ্ক-এর মুখ বন্ধ হয়ে যায়। করলেও এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। স্টিলের বাসনের ক্ষেত্রে আগে থেকে গরমপানিতে চুবিয়ে রাখতে পারেন। কাঠের জিনিসপত্রের ক্ষেত্রে পরিষ্কার করার সময় বেকিং সোডা, নুন ও লেবু ব্যবহার করতে পারেন। বাসন ধোয়া হয়ে গেলে পুরোপুরি না শুকিয়ে বাসনের আলমারিতে তুলবেন না।

৩। ননস্টিক বাসনের ক্ষেত্রে

অনেকেই এখন রোজকার রান্নায় তলায় লেগে যায় না, এমন বাসন ব্যবহার করেন। কিন্তু এই ধরনের বাসনে অনেক সময় টেফলন নামক একটি উপাদানের আস্তরণ দেওয়া থাকে। কিন্তু এই উপাদানটির আস্তরণ যদি উঠে আসে তবে তা থেকে খাবারে বিষক্রিয়া হতে পারে। তাই এই ধরনের বাসন পরিষ্কার করার সময় সতর্ক থাকেতে হবে যাতে বাসনে কোনও ধরনের আঁচড় না লাগে।

৪। সবজি কাটার সময়

বটি, চপার বা ছুরি দিয়ে সবজি বা মাছ-মাংস কাটাকাটি করার সময়ে জীবাণু লেগে যেতে পারে। তাই এগুলিকে নিয়মিত জীবানুমুক্ত রাখাই বাঞ্ছনীয়। মাছ-মাংস কাটার সময় প্রাণীদেহ থেকে ছড়িয়ে পড়া রোগজীবাণু লেগে যেতে পারে বটিতে। শাকেও অনেক সময় বিভিন্ন ধরনের জীবাণু লেগে থাকে। তাই এই ধরনের সবজি কাটার পরেও ভাল করে সাফ করতে হবে বঁটি।

৫। ইলেকট্রনিক যন্ত্রের সাফাই

আধুনিক রান্নাঘরে মাইক্রোওয়েভ, ব্লেন্ডার কিংবা চিমনি অত্যন্ত জরুরি সব সামগ্রী। কিন্তু এই সামগ্রীগুলি নিয়মিত পরিষ্কার করাও জরুরি। অনেকে কেরোসিন তেল দিয়ে চিমনি পরিষ্কার করেন। তবে বৈদ্যুতিক যন্ত্র পরিষ্কার করতে বিশেষজ্ঞদের ডাকাই ভাল।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা