সংগৃহীত ছবি
পরিবেশ

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা দুই দিন এক নম্বরে থাকার পর আজ কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের। আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

আরও পড়ুন: ভয়ঙ্কর অবস্থায় রাজধানীর বায়ুদূষণ

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার (১৯৮)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (১৮১), পাকিস্তানের করাচি (১৭৬) ও পাকিস্তানের লাহোর (১৭৪)।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা