ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

৫ খাবার কখনও ফ্রিজে রাখা উচিত নয়

লাইফস্টাইল ডেস্ক: কর্মব্যস্ততার কারণে অনেকেই নিয়ম করে বাজার যাওয়ার সময় পান না। অফিস ফেরতের সময় হয়তো টুকিটাকি কিছু কেনাকাটা করে থাকেন। তবে তা সব সময়ে সম্ভব হয় না। অগত্যা ছুটির দিন ছাড়া উপায় নেই। সপ্তাহান্তে বাজার গিয়ে সব জিনিস একেবারে কিনে আনলে সেগুলি থরে থরে ফ্রিজে সাজিয়ে রাখতে পারলেই নিশ্চিন্ত। প্রথম এক-দু’দিন ফ্রিজে রাখা খাবার স্বাভাবিক মনে হলেও বদল ঘটতে থাকে কিছু দিন পর থেকে। খাবারের স্বাদ বদলাতে থাকে। সেই সঙ্গে গুণমানও। এমন কয়েকটি খাবার আছে যেগুলি ফ্রিজে রাখলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি থাকে।

আরও পড়ুন: জীবাণুমুক্ত থাকবে রান্নাঘর

১. কলা

কলা সব সময়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। ঘরের তাপমাত্রায় কলা কাঁচা থাকলেও তা পেকে যাবে। কোনও ক্ষয় হবে না।

২.পাউরুটি

বেশি দিন পাউরুটি ভাল রাখতে অনেকেই ফ্রিজে রেখে দেন। এতে পাউরুটি আরও বেশি করে শুকিয়ে যায়। এর গুণমানও চলে যায়। তাই পাউরুটি ফ্রিজে না রাখাই ভাল।

৩. মধু

দীর্ঘ দিন মধু সংরক্ষণ করতে অনেকেই তা ফ্রিজে রেখে দন। মধুর স্বাদ ও গুণাগুণ এর ফলে নষ্ট হতে থাকে। তাই ফ্রিজে না রেখে বরং একটি অন্ধকার কোনও জায়গায় রাখতে পারেন। মধু অনেক দিন পর্যন্ত ভাল থাকবে।

৪. তরমুজ

বাইরের গরম থেকে ফিরে ফ্রিজে রাখা ঠান্ডা তরমুজ খেলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। তবে তরমুজ কেটে ফ্রিজে রাখা একেবারেই উচিত নয়। তরমুজের উপকারী গুণ এতে নষ্ট হয়ে যায়। ফল সব সময় টাটকা খাওয়া ভাল।

৫. আলু

ফ্রিজে না রেখে আলু সব সময়ে ঝুড়িতে করে খোলা জায়গায় রাখলেই ভাল। ফ্রিজের তাপমাত্রা আলুতে থাকা কার্বোহাইড্রেটকে নষ্ট করে দেয়। রান্না করার পর আলুর স্বাদ বদলে যেতে থাকে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা