ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঘরে চাষ করুন ৫ ভেষজ

লাইফস্টাইল ডেস্ক: অনেকেরই বারান্দায় বাগান করার শখ থাকে। কোলাহলময় শহুরে জীবনে একটুখানি সবুজের ছোঁয়া পেলে মন ভালো হয়ে যায়।

আরও পড়ুন: কাঠবাদামের উপকারিতা

বারান্দায় এমন কিছু ভেষজ লাগাইতে পারেন, যা আপনার রান্নার কাজে ব্যবহারিত হতে পারে। এতে গাছ লাগানো হলো, আবার পরিবেশ রক্ষাও হলাে। অনেক ভেষজ আছে, যেগুলো বারান্দায় চাষ করা যায়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটির ভেষজের কথা উল্লেখ করবো।

জেনে নিন এমন পাঁচটি ভেষজ সম্পর্কে-

১) পুদিনা পাতা:

ভেষজ বাগানে পুদিনা থাকা জরুরি। চা, মোজিতো, চাটনি অন্যান্য কিছু তৈরিতে পুদিনা পাতা ব্যবহার করতে পারবেন। পুদিনা উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে বৃদ্ধি পায়। তবে এটি আংশিক ছায়াযুক্ত জায়গাতেও জন্মায়। গাছটি বৃদ্ধির জন্য নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন হয়। পুদিনা রোপণ করার পর সঠিকভাবে যত্ন নিতে হবে। এ গাছটি আপনাকে বছরের পর বছর প্রচুর পাতা দিবে।

২) ধনিয়া পাতা:

ধনিয়া পাতা রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সুগন্ধযুক্ত এ পাতা চাটনি এবং অন্যান্য অনেক খাবার তৈরিতে কাজে লাগে। গ্রীষ্মের শেষের দিকে বা বর্ষার শুরুতে ধনিয়ার বীজ রোপন করলে ফলন ভালো হয়। ধনিয়া ছায়াময় স্থানে ভালো হয়। নিয়মিত পাতা কেটে এর বৃদ্ধি বাড়াতে পারেন।

আরও পড়ুন: বন্ধু ছাড়া ভালো থাকার উপায়

৩) তুলসি:

তুলসি পাতা বিভিন্ন কাজে প্রয়োজন হয়। এই পাতার রস সর্দি-কাশির সমস্যায় অনেক বেশি উপকারী। এছাড়াও তুলসির চা নিয়মিত খেলে শরীর অনেক উপকার হয়। আপনার বারান্দায় লাগাতে পারেন উপকারী এই গাছ।

৪) কারিপাতা:

দক্ষিণ ভারতীয় রান্নার জন্য প্রয়োজনীয় একটি উপাদান হলো কারিপাতা। খাবারে আলাদা সুগন্ধ যোগ করে এই পাতা। কারিপাতা উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে জন্মায়। গাছটি একটি প্রশস্ত পাত্রে রোপণ করুন। কারণ এটি সময়ের সাথে সাথে ছোট গাছে পরিণত হবে।

আরও পড়ুন: চকোলেট ব্রাউনি রেসিপি

৫) ওরিগানো:

ইতালীয় এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে খাবারে ওরিগানোর ব্যবহার বেশ জনপ্রিয়। এটি আপনার বারান্দায় চাষ করতে পারেন। রৌদ্রোজ্জ্বল স্থানে রাখলে গাছটি ভালো হবে। ওরিগানো পাস্তা সস, পিজা টপিংস এবং মেরিনেটের জন্য বেশি উপযুক্ত।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা