ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বন্ধু ছাড়া ভালো থাকার উপায়

লাইফস্টাইল ডেস্ক: বন্ধুত্ব সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেখানে কাটানো সময়গুলো ভালো, খারাপ, আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট সবকিছু মিলে দিনগুলো রঙিন হয়ে ওঠে।

আরও পড়ুন: জীবনে বিশেষ মুহূর্তের ২৬ অনুভূতি!

ভালো বন্ধু থাকার মানে বর্ণিল অভিজ্ঞতা। তাদের সঙ্গ আমাদের সমৃদ্ধ করে। ভালো বন্ধু পাবার সৌভাগ্য সবার হয় না। বন্ধু পাশে যেমন থাকলে সময় ভালো কাটে, তেমনি নিজেকে সুখী মনে হয়। বন্ধু না থাকলে কি সবকিছু ম্লান হয়ে যায়? জীবনে আনন্দ থাকে না?

বন্ধু ছাড়াও ভালো থাকা যায়। জেনে নিন কীভাবে-

আরও পড়ুন: কোন ইমোজির কী অর্থ

নিজের যত্ন নিন:

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এছাড়া নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং এমন কাজ করতে হবে যা নিজেকে সতেজ রাখতে সাহায্য করে। নিজের প্রতি যত্নশীল হলে মেজাজ উন্নত হবে এবং ভালো থাকার সম্ভাবনাও বাড়বে। ত্বকের যত্ন, পত্রিকা পড়া, হাঁটা ইত্যাদির জন্য সময় বের করতে হবে। নিজের যত্ন নেবার একটি তালিকা তৈরি করে সে অনুযায়ী চলতে হবে।

আরও পড়ুন: খাওয়ার পরপরই চা খেলে কী ঘটে?

নিজের সাথে ডেটিং:

নিজের মতো করে কাটানোর জন্য প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময় বের করতে হবে। এমন কাজ করতে হবে, যা নিজেকে আনন্দ দেয়। নিজের সাথে ডেটিং-এ যাওয়ার ফলে বন্ধু না থাকলেও ভালো লাগবে। মাসের কিছু নির্দিষ্ট দিন শপিং করা, রেস্টুরেন্টে খাওয়া, পার্কে যাওয়ার মতো কাজগুলো একাই করা যেতে পারে।

নিজেকে বোঝা:

নিজেকে বোঝার জন্য কিছু সময় রাখতে হবে। নিজের আবেগ, শক্তি এবং দুর্বলতা বুঝতে শিখতে হবে। নিজেকে আরো ভালোভাবে জানলে উদ্দেশ্য ও দিক-নির্দেশনা সঠিক হয়। এতে করে ব্যক্তি হিসেবে সমৃদ্ধতা বাড়ে। আত্মবিশ্বাস বাড়াতে হলে নিজের শক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে।

আরও পড়ুন: চকোলেট ব্রাউনি রেসিপি

শখের কাজগুলো করা:

পেইন্টিং, বই পড়া, খেলাধুলা বা নতুন কোনো কাজ শেখার মতো শখগুলো পূরণ করতে হবে। তাতে দিনগুলি হয়ে উঠবে একটি সুখী, অর্থপূর্ণ জীবনযাপনের চাবিকাঠি। শখের কাজগুলো ভেতর দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে।

স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করুন:

স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারলে নিজেকে অন্যরকম সুখী লাগে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করলে একই মানসিকতার আরো অনেক লোক দেখা যায়। তাদের সাথে কাজ করলে বন্ধুত্ব গড়ে উঠতে পারে, যা হতে পারে নিজেকে ভালো রাখার আরো একটি উপায়।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা