ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

তালের শাঁসের পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক : গ্রীষ্মকালের অন্যতম একটি আরামদায়ক ফল হচ্ছে কাঁচা তাল অর্থাৎ তালের শাঁস। এশিয়ার দেশেগুলোতে গরমের দিনে তালের শাঁস খুবই জনপ্রিয় একটি খাবার।

আরও পড়ুন : ভালো ঘুমের জন্য যা করবেন

এটি খেতে অনেকটা নারকেলের মতোই। মিষ্টি স্বাদের মোহনীয় গন্ধে ভরা তালের শাঁস কেবল খেতেই সুস্বাদু নয়, এর অবিশ্বাস্য পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।

জেনে নিন তালের শাঁসের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত-

পুষ্টিগুণ : প্রতি ১০০ গ্রাম তালের শাঁসে রয়েছে ৮৭ কিলোক্যালরি, ৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, জলীয় অংশ ৮৭.৬ গ্রাম, আমিষ .৮ গ্রাম, ফ্যাট .১ গ্রাম, কার্বোহাইড্রেটস ১০.৯ গ্রাম, খাদ্যআঁশ ১ গ্রাম, ক্যালসিয়াম ২৭ মিলিগ্রাম, ফসফরাস ৩০ মিলিগ্রাম, লৌহ ১ মিলিগ্রাম, থায়ামিন .০৪ গ্রাম, রিবোফাভিন .০২ মিলিগ্রাম, নিয়াসিন .৩ মিলিগ্রাম, ভিটামিন সি ৫ মিলিগ্রাম।

আরও পড়ুন : মশলা চায়ে জটিল রোগ মুক্তি

এসব উপাদান শরীরকে নানা রোগ থেকে রক্ষা করাসহ রোগ প্রতিরোধে সহায়তা করে।

তালের শাঁসের স্বাস্থ্য উপকারিতা :

১) তালের শাঁস প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন।

২) গরমের তালের শাঁসে থাকা জলীয় অংশ পানিশূন্যতা দূর করে।

৩) খাবারে রুচি বাড়িয়ে দিতেও সহায়ক।

৪) তালে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তিকে উন্নত করে।

আরও পড়ুন : বাঁচতে হলে হাসতে হবে!

৫) তালে থাকা উপকারী উপদান আপনার ত্বকের যত্ন নিতে সক্ষম।

৬) কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সহায়তা করে।

৭) কচি তালের শাঁস রক্তশূন্যতা দূরীকরণে দারুণ ভূমিকা রাখে।

৮) তালের শাঁসে থাকা ক্যালসিয়াম হাঁড় গঠনে দারুণ ভূমিকা রাখে।

আরও পড়ুন : আন্তর্জাতিক বার্গার দিবস আজ

৯) তালে থাকা এন্টি-অক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।

১০) তালে থাকা ভিটামিন সি ও বি কমপ্লেক্স আপনার পানি পানের তৃপ্তি বাড়িয়ে দেয়।

১১) তাল বমিভাব আর বিস্বাদ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা