সংগৃহীত ছবি
লাইফস্টাইল

বর্ষায় তুলসি পাতার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: বর্ষাকালে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পায়, সেইসঙ্গে বৃদ্ধি পায় সংক্রমণের ঝুঁকিও। এসময় হঠাৎ পরিবর্তন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। এই কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের খাবারের তালিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী খাবার এবং পানীয় যোগ করার পরামর্শ দেন। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে তুলসি পাতা।

আরও পড়ুন: বর্ষাকালে চুল পড়া বেড়ে যাওয়ার কারণ

এই ভেষজটি উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকারিতা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা-

১) তুলসী এবং হলুদ: হলুদ আমাদের রান্নাঘরের একটি প্রধান উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পরিচিত। এই বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে দ্রুত এবং সহজে তুলসি এবং হলুদের পানীয় তৈরি করে খেতে পারেন। এই দুই উপাদানেরই প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং সংক্রমণকে দূরে রাখতে সাহায্য করে। এক্ষেত্রে মিষ্টি স্বাদ যোগ করতে চাইলে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন।

২) তুলসি এবং আদা চাটনি: আপনি কি জানেন তুলসি চাটনি তৈরিতেও ব্যবহার করা যায়? আপনার খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এটি সুস্থও রাখবে। চাটনিতে আদা এবং তেঁতুলও থাকে, যা এর পুষ্টিগুণকে আরও বাড়িয়ে দেয়। আপনি যদি এই চাটনিটি দীর্ঘ সময় ভালো রাখতে চান তবে এটি একটি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করতে ভুলবেন না।

আরও পড়ুন: দেহ সুস্থ রাখে ভিটামিন

৩) তুলসি পনির স্যান্ডউইচ: তুলসি এবং পনির দিয়ে তৈরি এই স্যান্ডউইচ সকালে খেলে তা আপনার দিনটিকে স্বাস্থ্যকর উপায়ে শুরু করার অভিজ্ঞতা দেবে। এটি বেশ স্বাস্থ্যকর এবং মাত্র ১৫ মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। এটি ছোট-বড় সবার জন্যই আকর্ষণীয় খাবার। এর সঙ্গে স্যান্ডউইচে আপনার পছন্দের অন্য সবজি যোগ করুন।

৪) তুলসি এবং আদা চা: আপনি যদি চা প্রেমী হন তবে সাধারণ চায়ের বদলে এ ধরনের হার্বাল চা বেছে নিতে পারেন। তুলসি, আদা এবং অন্যান্য বিভিন্ন মসলা দিয়ে তৈরি এই চা বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটি চমৎকার পানীয় হিসেবে কাজ করে। তুলসি এবং আদার এই চায়ে মিষ্টি স্বাদ যোগ করতে চাইলে মধু মিশিয়ে খেতে পারেন। তবে চিনি মেশাবেন না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা