ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

গরমে সর্দি-কাশি, মাথাব্যথার সমস্যা?

লাইফস্টাইল ডেস্ক : চলছে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ। সূর্যদয় থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত ঘরে-বাইরে তাপদাহে টেকা দায়। প্রচণ্ড গরমে শরীর ডিহাইড্রেশন, ঘাম বসে সর্দি-কাশি, দুর্বলতা, হজমের সমস্যা এবং হিট স্ট্রোকের মতো বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। তাই এ ব্যাপারে পূর্ব থেকেই থাকতে হবে সজাগ। এই প্রতিবেদনে কিছু সহজ ঘরোয়া টোটকা তুলে ধরা হলো, যার মাধ্যমে এসব সাধারণ সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।

আরও পড়ুন : শসার উপকারিতা

মাথাব্যথা কমাতে :
গরমে যদি অসহ্য মাথাব্যথা হয়, তাহলে এক গ্লাস তরমুজের রস খান। মাথাব্যথা কমাতে তরমুজ দুর্দান্ত বিকল্প। কারণ এই ফলের বেশিরভাগই পানি। এর পাশাপাশি পটাসিয়ামের মতো ইলেক্ট্রোলাইটও রয়েছে তরমুজে, যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে। গবেষণায় দেখা গেছে যে, তীব্র গরমে মাথাব্যথা হতে পারে। তরমুজের রস শরীরকে হাইড্রেট করে এবং খনিজ ও ভিটামিন সরবরাহ করে। ফলে মাথাব্যথা থেকে মুক্তি মিলতে পারে।

অ্যাসিডিটি কমতে :
অ্যাসিডিটির সমস্যা হলে এক টুকরো লবঙ্গ মুখে নিয়ে চুষতে থাকুন। লবঙ্গে উপস্থিত প্রাকৃতিক তেল অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে।

শুকনো কাশি কমাতে :
দীর্ঘদিন ধরে শুকনো কাশিতে ভুগলে এই ঘরোয়া প্রতিকারটি ব্যবহার করে দেখতে পারেন। ৫-৬টা খেজুর আধা লিটার দুধে প্রায় আধ ঘণ্টা ফোটান। কম আঁচে ফোটাবেন। ফুটে ফুটে দুধ কমে গেলে, এই মিশ্রণটি দিনে অন্তত তিনবার খান।

আরও পড়ুন : মেহেদির রঙ গাঢ় করার কৌশল

কাশি কমাতে :
প্রচন্ড কাশি হলে তুলসি দিয়ে তৈরি এই ঘরোয়া প্রতিকার ব্যবহার করে দেখতে পারেন। তুলসীর রসের সঙ্গে সমপরিমাণ রসুনের রস এবং মধু মিশিয়ে খান। দিনে একাধিকবার এই মিশ্রণটি খান। কাশি কমাতে সাহায্য করবে এই টোটকা।

মাইগ্রেনের ব্যথা কমাতে :
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একটি করে আপেল খাওয়া মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। যারা মাইগ্রেনের ব্যথায় ভুগছেন, তারা প্রতিদিন খালি পেটে একটি করে আপেল খান। এতে ব্যথা উপশম হতে পারে।

আরও পড়ুন : গরমে ভ্রমণের সময় করণীয়

অ্যাসিড রিফ্লাক্স কমাতে :
তুলসীর মধ্যে ঔষধি গুণাগুণ প্রচুর। তুলসীতে অ্যান্টাসিড বৈশিষ্ট্যও রয়েছে। কয়েকটা তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেলুন। তুলসী পাতা অ্যাসিড রিফ্লাক্স এবং আলসার দূরে রাখতে সাহায্য করে। খাবার হজমেও সাহায্য করে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা