ফাইল ছবি
লাইফস্টাইল

অতি গরমে দরকার ইলেকট্রলাইট পানি

লাইফস্টাইল ডেস্ক: তীব্র গরমে আমাদের শরীরে পানির ঘাটতি সৃষ্টি হয়। এসময় প্রয়োজন বেশি বেশি পানি খাওয়া। তবে শুধু পানি আমাদের দেহের আদ্রতা ধরে রাখতে যথেষ্ট না।

আরও পড়ুন: গরমের প্রশান্তি বেলের শরবত

তীব্র গরমে ঘামের সঙ্গে যে পরিমাণ পানি, লবণ শরীর থেকে বের হয়ে যায়, তার ঘাটতি শুধু পানি পূরণ করতে পারে না। পুষ্টিবিদদের মতে, সাধারণ পানি শুধু তৃষ্ণা মেটানোর কাজ করে। কিন্তু যে খনিজগুলি ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, তার ঘাটতি পূরণ করতে খেতে হবে ইলেকট্রলাইট পানি।

ইলেকট্রলাইট পানি কী?
ইলেকট্রলাইট এটি খনিজ উপাদানের সমষ্টি। যা পানিতে দ্রবীভূত হয়ে বৈদ্যুতিক শক্তি বহন করে। যে খনিজগুলো থেকে এই উপাদান পাওয়া যায় সেগুলো হলো পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম।

আরও পড়ুন: ইউরিক অ্যাসিড বাড়ায় যেসব খাবার

শরীরের বিভিন্ন দৈনন্দিন কাজ সম্পন্ন করতে ব্যবহার হয় এই ‘ইলেক্ট্রোলাইট’। এর মধ্যে উল্লেখযোগ্য হল শরীরে পানি ও অম্ল-ক্ষারের ভারসাম্য বজার রাখা, বিভিন্ন কোষের মধ্যে পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া, স্নায়ু, পেশি, হৃদযন্ত্র ও মস্তিষ্কের কার্যক্রম অক্ষুণ্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয়পূরণ করা।

ইলেকট্রলাইট পানি তৈরি প্রণালি:

উপকরণ
পানি: ২ কাপ
কমলার রস: আধ কাপ
লেবুর রস: ১০ চা চামচ
সামুদ্রিক লবণ: এক চিমটি
মধু: ২ চা চামচ

আরও পড়ুন: শরীর ঠান্ডা রাখবে ৩ শরবত

সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিন। চাইলে সামান্য বরফ যোগ করতে পারেন। তৈরি হয়ে যাবে ইলেকট্রলাইট পানি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা