লাইফস্টাইল

শসার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এই প্রচন্ড তাপ প্রবাহে শিশুসহ সবারই নাভিশ্বাস উঠে গেছে। এমন গরমে কোনো খাবার খেলেই ঠিকভাবে প্রশান্তি আসছে না যেন। আসলে খাবার খেতে হবে বুঝেশুনে। এই গরমে তৈলাক্ত বা অতিরিক্ত মসলাদার খাবার একেবারেই খাওয়া যাবে না। এর বদলে খেতে হবে এমন খাবার, যা প্রশান্তি দেয়।

আরও পড়ুন: গরমে ঘর ঠান্ডা রাখার উপায়

বিশেষজ্ঞরা বলেন, গরমের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য খাবারের তালিকায় পরিবর্তন আনতে হবে। যেসব খাবার পানির ঘাটতি মেটায় এবং শরীর শীতল রাখে, সেগুলো খেতে হবে। এ ধরনের খাবারের তালিকায় শুরুতেই থাকবে শসার নাম। শসায় থাকে পানি, ফাইবার, কার্ব, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ভিটামিন সি, ফসফরাস, ক্যালসিয়াম, ফোলেট, লিউটিন, জিয়াজ্যানথিন, ভিটামিন কে, বিটা ক্যারোটিন এবং প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটি খেলে এনার্জির ঘাটতি পূরণ হয় সেইসঙ্গে পাওয়া যায় শীতল অনুভূতি। চলুন জেনে নেওয়া যাক এই গরমে শসা খাওয়ার উপকারিতা-

১) পানির ঘাটতি পূরণ করে: তীব্র গরমে আমাদের শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে। সেইসঙ্গে ইলেকট্রোলাইটসের ভারসাম্যও এলোমেলো হয়ে যেতে পারে। ফলস্বরূপ শরীরে নানা সমস্যা তৈরি হয়। এমন অবস্থায় উপকারী একটি খাবার হতে পারে শসা। এতে রয়েছে পর্যাপ্ত পানি। তাই শসা খেলে শরীরে পানির ঘাটতি পূরণ হয়। সেইসঙ্গে রক্ষা পাওয়া যায় পানিশূন্যতা থেকেও। এমনটাই জানিয়েছে মেডিক্যাল নিউজ টুডে। তাই এই তীব্র গরমে পানির ঘাটতি মেটাতে নিয়মিত শসা খাওয়ার অভ্যাস করুন। চাইলে শসা, লেবু, পানি ও পুদিনা পাতা দিয়ে রিফ্রেশিং ড্রিংক তৈরি করেও খেতে পারেন।

২) হজমের সমস্যা দূর করে: গরমে শরীরে যেসব সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে হজমের সমস্যা অন্যতম। এসময় খাবার ঠিকভাবে হজম হতে চায় না। ফলস্বরূপ পেট ফাঁপা, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের মতো সমস্যা বেড়ে যায়। এসব সমস্যার সহজ সমাধান দিতে পারে শসা। এতে পর্যাপ্ত ফাইবার রয়েছে। পেটের স্বাস্থ্য ভালো রাখার কাজে সাহায্য করে এই ফাইবার। তাই নিয়মিত শসা খেলে পেটের সমস্যা দূরে থাকে। এই গরমে হজমের সমস্যা থেকে বাঁচতে তাই নিয়মিত শসা খান।

৩) হাড় ভালো রাখে: যাদের বয়স একটু বেশি, হাড়ের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। বাতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। নারীদের মধ্যে এই সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। হাড় ভালো রাখতে নিয়মিত খেতে হবে শসা। কারণ এতে আছে পর্যাপ্ত ভিটামিন কে। আমাদের শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এই ভিটামিন। যে কারণে হাড় প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারে। কেবল বয়স্কদের জন্যই নয়, সবার জন্যই শসা একটি উপকারী খাবার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা