লাইফস্টাইল

যক্ষ্মা চেনার উপায়

সান নিউজ ডেস্ক: বেশিরভাগ মানুষই যক্ষ্মা কাশিকে সাধারণ ভেবে ভুল করেন। হঠাৎ করেই সর্দি ছাড়া যদি কাশির সমস্যা দেখেন তাহলে সতর্ক হতে হবে।

আরও পড়ুন: প্রেমে ব্যর্থতায় স্বাস্থ্য ঝুঁকি

যক্ষ্মার অন্যতম লক্ষণ হলো কাশি। আপনি যদি একটানা ২ সপ্তাহের বেশি সময় ধরে থাকে কাশিতে ভোগেন তাহলে তা যক্ষ্মার ইঙ্গিত দেয়। কাশির পাশাপাশি শ্বাসকষ্ট বা রাতের ঘাম হওয়া যক্ষ্মার সাধারণ লক্ষণ হতে পারে।

তবে কাশি নাকি যক্ষ্মার কারণে কাশি হচ্ছে তা বুঝবেন যে লক্ষণে-

যক্ষ্মার লক্ষণ:-১. গুরুতর কাশি (২ সপ্তাহের বেশি স্থায়ী হয়)
২. কাশির সঙ্গে রক্ত ওঠা
৩. ক্লান্তি
৪. ক্ষুধা কমে যাওয়া
৫. ওজন কমে যাওয়া
৬. শরীরে ঠান্ডা লাগা
৭. জ্বর
৮.রাতে ঘাম হওয়া ইত্যাদি।

টিবি হওয়ার কারণ:-১. রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা
২. টিবি আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ
৩. অস্বাস্থ্যকর খাবার খাওয়া
৪. নিয়মিত ধূমপান করা
৫. দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভোগা ইত্যাদি।

টিবি’র চিকিৎসা:

টিবি’র প্রাথমিক চিকিৎসা হিসেবে চিকিৎসকরা ব্যাকটেরিয়ার বংশবিস্তার রোধের জন্য ৬ মাসের ওষুধ দিয়ে থাকেন। টিবি চিকিৎসার দ্বিতীয় পর্বে ৮-৯ মাসের টিবি ওষুধ দেওয়া হয়, যা শরীরের অভ্যন্তরে সুপ্ত যক্ষ্মাকে মেরে ফেলে।

রোগী যদি ক্যাটাগরি ১ ও ২-এর ওষুধ খেয়েও সুস্থ না হন, সেক্ষেত্রে আবার তৃতীয় বা চতুর্থবার টিবিতে আক্রান্ত হতে পারেন। একে বলা হয় এমডিআর (মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট) টিবি।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা