ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

প্রেমে ব্যর্থতায় স্বাস্থ্য ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক : প্রেমে ব্যর্থ হলে প্রচন্ড মানসিক যন্ত্রণায় আসে। এ সময় কোনো কিছুতে শান্তি মেলে না। মন বসে না কোথাও। কি করলে ভালো লাগবে খুঁজে পান না তাও। এ রকম কিছু হলে নিজেকে শক্ত রাখতে হবে। প্রেমে ব্যর্থ হলে শুধু মানসিক নয় এ ক্ষেত্রে হতে পারে বেশ কিছু শারীরিক সমস্যা। জেনে নিন প্রেমে ব্যর্থতার কারনে যেসব শারীরিক সমস্যার ঝুঁকি তৈরি হয়।

আরও পড়ুন : প্রাক্তনকে মনে পড়লে যা করবেন

হতাশা ও দুশ্চিন্তা :

প্রেমে ব্যর্থ হলে মস্তিষ্কের বিভিন্ন অংশ অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে এবং পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। মস্তিষ্কের আবেগতাড়িত অনুভূতি নিয়ন্ত্রণকারী অংশ, অতীত অভিজ্ঞতা থেকে কিছু শেখা নিয়ন্ত্রণকারী অংশ; এমন নানা অংশ উত্তেজিত হওয়ার ফলে দুশ্চিন্তা এবং হতাশা ঘিরে ফেলে।

মস্তিষ্কে আঘাত :

গবেষণায় দেখা গেছে, প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর মাধ্যমে যে স্মৃতিগুলো তৈরি হয়, তা মস্তিষ্ক সঞ্চয় করে রাখে। এ ধরনের স্মৃতির পরিমাণ যত বেশি হয়, বিচ্ছেদের পরে ততটাই কষ্ট হয় এবং মস্তিষ্ক তত বেশি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে। ফলে মস্তিষ্কে একটি দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হয়। শুধুমাত্র তীব্র মানসিক শক্তি এবং ধৈর্যের মাধ্যমেই এই অবস্থা থেকে উত্তোরণ সম্ভব।

আরও পড়ুন : খেজুর খাওয়ার যত উপকারীতা

স্ট্রোক :

প্রেমের ব্যর্থতা থেকে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো মারাত্মক শারীরিক ঝুঁকিও থাকে।

শরীর ব্যথা :

গবেষণায় দেখা গেছে, প্রেমে ব্যর্থ হলে শরীর ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, ওজন হ্রাস বা বৃদ্ধির মতো নানান শারীরিক সমস্যা অনুভব হয়।

আরও পড়ুন : দাম্পত্য জীবন ভাঙনের ৫ লক্ষণ

বমিভাব :

প্রেমের ব্যর্থতায় মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনার ফলে শরীর চাপসৃষ্টিকারী হরমোন নির্গত করা শুরু করে। করটিসল এবং অ্যাড্রেনালিন নামক হরমোন নির্গত হওয়ার ফলে বমিভাব এবং শ্বাসকষ্ট দেখা দেয়। তথ্যসূত্র : বাস্টল।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা