ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

দাম্পত্য জীবন ভাঙনের ৫ লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক : সবসময় তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণেই দাম্পত্য জীবনে ভাঙন ধরে, এমন ধারনা ঠিক না। অনেক সময় নিজেদের অনেক ভুলের কারণেও সমস্যা সৃষ্টি হয়ে থাকে। কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না।

আরও পড়ুন : ভালোবাসার যত উপকারিতা

আপনি হয়তো জানতেও পারবেন না, আপনার দীর্ঘদিনের সম্পর্কে কীভাবে ভাঙন শুরু হয়েছে। তাই এই বিষয়গুলো নিয়ে সবার সচেতন থাকা উচিত।

চলুন জেনে নেওয়া যাক, যে ৫টি লক্ষণ দাম্পত্য জীবনে ভাঙনের ইঙ্গিত দেয়-

আরও পড়ুন : তিন অবস্থায় খেজুর খাওয়া যাবে না

(১) যোগাযোগের অভাব :

যেকোনো সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটির অভাব হলে বুঝতে সম্পর্ক ঝুঁকিতে রয়েছে। সঙ্গী যদি আপনার সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ না করে বা কথা বলার সময় তর্ক কিংবা ঝগড়াতে পরিণত হয় তখন বুঝতে হবে আপনার সম্পর্ক ঠিকঠাক নেই।

(২) বিশ্বাসঘাতকতা :

বিশ্বাসঘাতকতা একটি বিবাহ ধ্বংস হওয়ার প্রধান কারণ। যদি আপনার সঙ্গী আপনাকে ধোকা দেয় তাহলে তাকে বিশ্বাস করা এবং তার সঙ্গে থাকা কঠিন হয়ে পড়ে। এমন কিছু ঘটে থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন : পহেলা ফাল্গুন আজ

(৩) অন্তরঙ্গতার অভাব :

শারিরীক বা মানসিক দুই ধরনের অন্তরঙ্গতাই একটি সম্পর্কের জন্য বিশেষ জরুরি। এটি কমতে থাকলে সতর্ক হওয়া উচিত। তাই সঙ্গী সাথে বেশি বেশি সময় কাটানোর অভ্যাস করুন।

(৪) অবহেলা :

অবহেলা করলে সম্পর্ক ভালো রাখা সম্ভব নয়। সঙ্গী যদি আপনার প্রতি যত্নশীল না হয়,আপনার দিকে খেয়াল না রাখে তাহলে বুঝতে হবে আপনার সম্পর্ক ঠিক নেই।

আরও পড়ুন : ক্রাশকে আকৃষ্ট করার ১০ কৌশল

(৫) আস্থার অভাব :

বিশ্বাস যে কোনও সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ। যদি এটির অভাব থাকে তাহলে এটি সম্পর্কের জন্য একটি খারাপ লক্ষণ। সঙ্গী যদি আপনাকে সন্দেহ করে তাহলে বুঝতে হবে সম্পর্কে তার আস্থার অভাব রয়েছে।

সান নিউজে/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা