হেমা মালিনী
লাইফস্টাইল

হেমা মালিনীর সৌন্দর্যের রহস্য!

সান নিউজ ডেস্ক: বলিউডের এক সময়ের ‘ড্রিম গার্ল’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। এ তারকার মসৃণ ত্বক ও ফিটনেস বরাবরই সবাইকে আকৃর্ষ্ট করেছে। বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রীর বয়স ৭৩ বছর।

আরও পড়ুন: মল্লিকার ফিটনেস রহস্য

আজও যেন তরুণীই রয়েছেন তিনি। তাকে দেখলে সবাই এমনটিই ভাবেন! তবে আজও কীভাবে তিনি নিজেকে ফিট রেখেছেন, তা জানতে আগ্রহী তার ভক্তকূল। জেনে নিন হেমা মালিনীর সৌন্দর্য রহস্য-

এক সময়ের জনপ্রিয় এই বলি ড্রিম গার্ল সকাল শুরু করেন প্রাণায়াম ও যোগব্যায়াম দিয়ে। প্রাণায়ামে ত্বকে অক্সিজেন সরবরাহ বাড়ে ও রক্তে জমে থাকা টক্সিন পরিষ্কার হয়ে যায়।

হেমা মালিনী তার ত্বকে কখনো সাবান ব্যবহার করেন না। এর পরিবর্তে তিনি বেসন ও মালাইয়ের মিশ্রণ পুরো শরীরে মাখেন। এটিই হয়তো তার ত্বকের উজ্জ্বলতা ও টানটানভাবের রহস্য।

এই অভিনেত্রী একজন নিরামিষভোজী। তিনি সব সময় সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করেন। যা তার শারীরিক সুস্থতার মূল কারণ এমনকি ত্বকে বার্ধক্যের ছাপও পড়েনি তার। এর কারণও হলো সঠিক খাদ্যাভ্যাস।

আরও পড়ুন: কারিনা কাপুরের গোমর ফাঁস

সপ্তাহে অন্তত ২ দিন উপবাস করে এই অভিনেত্রী। চাল বা গমজাতীয় খাবার থেকে ওই ২দিন সম্পূর্ণ দূরে থাকেন তিনি। বিশেষজ্ঞদের মতে, উপবাস শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

হেমা মালিনী নিজেকে হাইড্রেট রাখতে প্রতিদিন ২০৩ লিটার পানি পান করেন। যা তার শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। ত্বক ও চুলের যত্নে তিনি সুগন্ধি তেল ব্যবহার করেন।

প্রসঙ্গত, ভারতের বিখ্যাত অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। ১৯৬৮ সালে স্বপ্ন কা সওদাগর চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হন। তিনি নায়ক ধর্মেন্দ্র ও রাজেশ খান্নার সাথে জুটি হয়ে অনেক হিট চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বমোট ১১ বার ফিল্মফেয়ার পুরষ্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা