প্রেমিক সন্দেহবাতিক হলে যা করণীয় 
লাইফস্টাইল

প্রেমিক সন্দেহবাতিক হলে যা করণীয় 

সান নিউজ ডেস্ক: প্রেমিককে সারাক্ষণ সন্দেহ করেন এমন প্রেমিকা সংখ্যা কম নয়। বিষয়টি প্রশ্রয় পেলে আরও শাখা-প্রশাখা গজিয়ে ওঠে। তাই শুরুতেই সমাধানের চেষ্টা করতে হবে। সন্দেহবাতিক কারও সঙ্গে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হয় না। এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে জীবন বিষাক্ত হয়ে উঠবে। সেখান থেকে বের হয়ে আসা তখন আরও কঠিন হবে।

আরও পড়ুন: আন্দোলনকারীদের ডিস্টার্ব করবেন না

অনেক মানুষ আছেন যারা নিজের ভেতরেই সমস্যা সৃষ্টি করে নেন। সন্দেহবাতিক মানুষেরাও এমন। তারা মনের ভেতর নানা দ্বন্দ্ব নিয়ে ঘুড়ে বেড়ান। সমস্যা ছাড়া থাকতে তাদের ভালো লাগে না। এমনকী ভালোবাসার সম্পর্কও তাদের কাছে নিরাপদ নয়। এক্ষেত্রে বিপরীত পক্ষের মানুষটি হন ভুক্তভোগী। বিশ্বাসের ঘাটতি হলে সেখান থেকে সন্দেহের তৈরি হতে পারে। তবে সেটি যদি অকারণে হয় তাহলে প্রেমিকের সঙ্গে কথা বলে সমাধান করতে হবে-

সরাসরি বলে দিন

সন্দেহবাতিক স্বভাব কারোই পছন্দ নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েটি চুপ থেকে মেনে নেয় অথবা নিজেকে নির্দোষ প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এভাবে সমস্যার সমাধান হয় না। তাই আপনাকে প্রেমিকের মুখের ওপর সরাসরি বলে দিতে হবে যে এসব স্বভাব আপনার পছন্দ নয়। এভাবে মেনে নেওয়াও আপনার পক্ষে সম্ভব নয়। এতে সমস্যা থেকে বেরিয়ে আসা সহজ হবে।


বুঝিয়ে বলুন

সরসরি বলা মানে চিৎকার-চেচামেচি করে বলা নয়। এভাবে বলতে গেলে সমস্যা আরও বাড়বে। এর বদলে আপনি তাকে বুঝিয়ে বলুন। আপনি যদি ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলতে পারেন তবে সমস্যার সমাধান সহজ হবে। এক্ষেত্রে কিছুটা সময় নিতে পারেন এবং কোথায় সমস্যা হচ্ছে সেটি চিহ্নিত করে তাকে জানান।

আরও পড়ুন: তাইওয়ানে ঢুকে পড়েছে চীনের যুদ্ধবিমান!

কথা বেশি নয়

এমন পরিস্থিতিতে আপনি কথা যদি বেশি বলে ফেলেন তবে অনেকটাই সস্তা হয়ে যাবেন। তাই ঠিক যতটা বলা দরকার, ততটাই বলুন। তিনি যদি মানার জন্য প্রস্তুত থাকেন, তবে এতেই কাজ হবে। আর যদি না মানতে চান তবে আপনার কথা তিনি মন দিয়ে শুনবেনই না। তাই নিজের জায়গাটুকু ধরে রাখুন। অযথা তার সামনে হালকা হওয়ার দরকার নেই।

একই ব্যবহার করুন

হয়তো আপনি অনেকদিন ধরে তার এই সন্দেহপ্রবণ স্বভাব সহ্য করে আসছেন। কিন্তু সহ্যের সীমা বলতে একটি বিষয় আছে। এবার আপনি তার সঙ্গে একই আচরণ করতে পারেন, যেমনটা তিনি করে আসছেন। যদিও এটি কোনো উত্তম আচরণ নয়। তবে আপনার কষ্ট কিছুটা বোঝানোর জন্য হলেও এমনটা করতে পারেন। এতে হয়তো আপনাদের সম্পর্ক ভাঙনের পথে এগোবে। তবে এমন সম্পর্ক তো টিকে থাকেই কম।

বিশেষজ্ঞের পরামর্শ নিন

আরও পড়ুন: সহসা কমছে না তেলের দাম

আমাদের ভাবনা থেকে নেওয়া সিদ্ধান্ত সব সময় সঠিক নাও হতে পারে। এক্ষেত্রে আপনি যদি চান সম্পর্কটি টিকিয়ে রাখতে তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তিনি অনেক ধরনের অভিজ্ঞতা থেকে আপনাকে সঠিক পথটি বাতলে দিতে পারবেন। এতে সমস্যা মেটানো সহজ হবে। হয়তো পুরোনো তিক্ততা ভুলে সম্পর্ক আবার সুন্দর হয়ে উঠবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা