লাইফস্টাইল

কারিনা কাপুরের গোমর ফাঁস

সান নিউজ ডেস্ক: দুই পুত্রের জননী জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর । এই অভিনেত্রীর বয়স বর্তমানে ৪১ বছর তবুও তার ফিটনেস দেখে অবাক হয়ে যান ভক্তকূল।

আরও পড়ুন: ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন

যেখানে সন্তান হওয়ার পর নারীদের ওজন নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে যায়, সেখানে কারিনা কীভাবে মেদহীন শরীর ধরে রেখেছেন, এ প্রশ্ন সবার মনেই উঁকি দেয়।

এর উত্তর হলো, সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার মাধ্যমেই ফিটনেস ধরে রেখেছেন কারিনা। বরাবরই স্বাস্থ্যকর জীবনধারণে অভ্যস্ত তিনি।

যদিও গর্ভকালীন সময়ে বেশ ওজন বেড়ে গিয়েছিল তার। তবে সন্তান হওয়ার পর ধীরে ধীরে অতিরিক্ত মেদ কমিয়েও ফেলেছেন তিনি।

অনেকেরই হয়তো জানার আগ্রহ আছে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী সারাদিনে কী কী খান। চলুন তবে জেনে নেওয়া যাক-

ভারতের সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকরের দেওয়া ডায়েট চার্ট অনুসরণ করেন কারিনা কাপুর। এই পুষ্টিবিদ তার অডিওবুক ‘ইটিং ইন দ্য এজ অব ডায়েটিং’ এ কারিনা কাপুরের ফিট থাকা মূলমন্ত্র সম্পর্কে জানিয়েছেন।

তিনি জানান, কারিনা দৈনিক ৬০-৯০ মিনিট শরীরচর্চা করেন। এর আগে তিনি ফাইবারজাতীয় খাবার খান। যাতে ব্যায়াম করার পরও শরীর নিস্তেজ না হয় ও ক্যালোরি পোড়ে।

দুপুরের খাবারের পর কারিনা কাপুর অবশ্যই এক গ্লাস লেবু পানি পান করেন। এটি তিনি তৈরি করেন লেবুর রস, কালো মরিচের সামান্য গুঁড়া, কেসর ও আদার রস মিশিয়ে। পুষ্টিবিদের মতে, এই পানীয় বিকেলের ক্লান্তি দূর করতে সাহায্য করে ও সতেজ রাখে।

আরও পড়ুন: প্রয়োজনে ডিম আমদানি করব

বিকেলের নাস্তায় কারিনা মাখানা খেতে পছন্দ করেন। এর স্বাস্থ্যগুণও অনেক। এতেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা পেটকে দীর্ঘক্ষণ পরিপূর্ণ রাখে।

রাতে কী খান কারিনা?

পুষ্টিবিদ রুজুতা দিওয়েকরের মতে, রাতের খাবারের জন্য কারিনা পাতে রাখেন অল্প ভাত, ডাল বা খিচুড়ি, টকদই, সবজি কিংবা ঘি দিয়ে জোয়ারের রুটি।

সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি কারিনা শারীরিক গঠন বজায় রাখতে জিম থেকে শুরু করে যোগব্যায়াম সবকিছুই নিয়মিত করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা