হেমা মালিনী
বিনোদন

হেমা মালিনীর জন্মদিন

সান নিউজ ডেস্ক: বলিউডের এক সময়ের ‘ড্রিম গার্ল’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীর জন্মদিন আজ। ১৯৪৮ সালের আজকের এই দিনে (১৬ অক্টোবর) জন্মেছেন তিনি। আজ তার ৭২তম জন্মদিন।

আরও পড়ুন: ব্যক্তিগত জীবনের জন্য সময় নেই

১৯৬৮ সালে স্বপ্ন কা সওদাগর চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হন। তিনি নায়ক ধর্মেন্দ্র ও রাজেশ খান্নার সাথে জুটি হয়ে অনেক হিট চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বমোট ১১ বার ফিল্মফেয়ার পুরষ্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন।

হেমা তার কর্মজীবন তামিল ভাষার চলচ্চিত্র দ্বারা শুরু করেছিলেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো ইদু সাথিয়া যেটি ১৯৬২ সালে মুক্তি পেয়েছিলো যদিও তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ১৯৬১ সালে মুক্তি পায় এবং ওটির নাম ছিলো পাণ্ডব বনবাস। ১৯৬৮ সালে হিন্দি চলচ্চিত্র শিল্পের মহানায়ক রাজ কাপুর এর সঙ্গে হেমা অভিনীত চলচ্চিত্র স্বপ্ন কা সৌদাগর মুক্তি পায়। হিন্দি চলচ্চিত্র শিল্পে তিনি 'ড্রিম গার্ল' বা 'স্বপ্নের তরুণী' নামে পরিচিতি এই চলচ্চিত্রের মাধ্যমে প্রাথমিকভাবে পেয়েছিলেন।

আরও পড়ুন: বীরের বাবার সঙ্গে দেখা হয়

এরপর একে একে শারাফাত, অভিনেত্রী, আন্দাজ, আমির-গরীব, সীতা অউর গীতা, ড্রিম গার্ল ইত্যাদি ছবির কল্যাণে জায়গা করে নেন দর্শকের মনের মণিকোঠায়।

বলিউডে সর্বপ্রথম বেল-বটম প্যান্ট ও শার্ট পরে অভিনয় করার সাহস দেখিয়েছেন হেমা মালিনী। সুন্দর চেহারা ও সুঅভিনয়ের কারণে বলিউডে আজও স্মরণ করা হয় থাকে।

আরও পড়ুন: নতুন প্রেমে সামান্থা!

ব্যক্তিগত জীবনে তিনি অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার সঙ্গে হেমা প্রথম তুম হাসিন ম্যাঁ জাওয়ান (১৯৭০) চলচ্চিত্রে অভিনয় করেন।ধর্মেন্দ্র আগে থেকেই বিবাহিত ছিলেন এবং তার দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল পরে সফল হিন্দি চলচ্চিত্র অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। অপরদিকে হেমার গর্ভেও ধর্মেন্দ্রর এশা দেওল এবং অহনা দেওল নামের দুটি মেয়ে হয়েছিলো। এশাও পরে অভিনেত্রী হন। সুত্র: উইকিপিডিয়া

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা