ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কালোজিরা ভর্তা

সান নিউজ ডেস্ক: কালোজিরা আমরা সকলেই চিনি। আজ থাকুক কালোজিরা ভর্তার রেসিপি...

উপকরণ:

১.কালো জিরা আধা কাপ,
২.কাঁচা মরিচ ৩ টি,
৩.শুকনো মরিচ ৩ টি,
৪.পেঁয়াজ কুচি আধা কাপ,
৫.রুসুন ১ টি, লবণ স্বাদ মতো।

প্রণালী:

চুলার আঁচ ফুল রেখে একটি প্যানে আধা কাপ পরিমাণ কালোজিরা দিয়ে নাড়তে হবে। কালো জিরার সুগন্ধ বের না হওয়া পর্যন্ত এটা ভাঁজতে হবে। ভাঁজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার প্যানে এক চামচ পরিমাণ তেল গরম করে তিনটি কাঁচা মরিচের বোটা ছাড়িয়ে তেলে ঝলসে নিতে হবে। সেইসঙ্গে তিনটি শুকনো মরিচ বোটা না ছাড়িয়ে ভেঁজে নিন। কালো জিরা ভর্তায় অনেকেই ঝাল বেশি দিয়ে থাকেন। এবার আধা কাপের মতো পেঁয়াজ ও একটি রসুনের কোঁয়া দিয়ে ভেঁজে নিতে হবে। এবার একটি মিক্সারে ভাঁজা কালো জিরা ঠান্ডা অবস্থায় ভালো করে গ্রান্ড করে নিতে হবে। তারপর শুকনো মরিচ, ভাজা কাঁচা মরিচ ও ভেঁজে রাখা পেঁয়াজ রসুনগুলো মিক্সারে নিয়ে সঙ্গে গুঁড়ো করা কালো জিরা ও আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে গ্রান্ড করে নিতে হবে। আপনি চাইলে শিল পাটায় বেটেও নিতে পারেন। এই ভর্তায় আলাদাভাবে তেল দেয়ার প্রয়োজন দরকার নেই। কারণ কালো জিরায় আলাদা একটা তেল থাকে, আর মসলাগুলো সব তেলে ভেঁজে নেয়া হয়েছে। এবার হাতে সামান্য তেল মাখিয়ে ভর্তার ছোট ছোট বল বানিয়ে পরিবেশন করুন। এভাবে খুব সহজেই স্বাস্থ্যসম্মত কালোজিরা ভর্তা তৈরি করে নিতে পারেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা