ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মাছ দিয়ে করলা রান্নার রেসিপি

সান নিউজ ডেস্ক : করলা তিতা জাতীয় সবজি। তিতার কারণে অনেকেই এই সবজি খেতে চান না। কিন্তু করলাতে রয়েছে বিভিন্ন রোগের মহৌষধ। ডায়াবেটিস ও এলার্জি রোগীদের জন্য এটি একটি উত্তম সবজি। তাই যেকোনো মূল্যেই হোক খাবারের তালিকায় করলা রাখতে হবে। আপনার যেভাবে খেলে রুচি হবে সেই আইটেমে রান্না করতে পারেন। তাই আজকে নিয়ে এলাম মাছ দিয়ে করলা রান্নার রেসিপি..

আরও পড়ুন: স্যানিটাইজার খেয়ে ৮০ জনের আত্মহত্যার চেষ্টা

উপকরণ:

১.মাছ ৭-৮ টুকরো
২.করলা (পাতলা স্লাইস) ১ কাপ
৩.তেল ৩ টেবিল চামচ
৪.পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৫.পেঁয়াজ কুচি আধ কাপ
৬.রসুন বাটা আধ চা চামচ
৭.আদা বাটা সিকি চা চামচ
৮.হলুদ বাটা আধ চা চামচ
৯.মরিচ গুঁড়া আধ চা চামচ
১০.ধনে বাটা আধ চা চামচ
১১.কাঁচামরিচ ফালি সাত-আটটি
১২.জিরা গুঁড়া ১ চা চামচ
১৩.লবণ স্বাদমতো

আরও পড়ুন: সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক জুয়েল

প্রণালি:

মাছ টুকরো করে কেটে ধুয়ে লবণ মেখে রাখুন। এবার করলা ধুয়ে একটু লবণ মেখে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজসহ সব বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। পানি দিয়ে ঢেকে কষিয়ে তারপর মাছ দিয়ে অল্প আঁচে ১০-১৫ মিনিট ঢেকে রান্না করুন। করলা দিয়ে কিছুক্ষণ রেখে কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে পছন্দমতো পরিবেশন করুন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা