ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চাইনিজ সবজির রেসিপি

সান নিউজ ডেস্ক : চাইনিজ ভেজিটেবল খেতে মজা ও পুষ্টিকর। বিভিন্ন অনুষ্ঠানে কিংবা রেস্টুরেন্টে গিয়ে আমরা এই চাইনিজ ভেজিটেবল খাই। আমরা যদি বাসায় মনোরম পরিবেশে এটি তৈরি করতে পারি তবে নিশ্চয়ই রেস্টুরেন্টের চেয়ে ভালো ও স্বাস্থ্যকর হবে। তাই আজ আপনাদের জন্য রয়েছে মজাদার চাইনিজ ভেজিটেবল রান্না করার রেসিপি........

আরও পড়ুন: বাঙালির ইতিহাসে ১৭ এপ্রিল স্মরণীয় দিন

উপকরণ:

১.মুরগির মাংস- ১ কাপ (হাড়ছাড়া)
২.গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
৩.আদা ও রসুন বাটা- ১ চা চামচ
৪.লবণ- স্বাদ মতো
৫.কর্ন ফ্লাওয়ার- ৩ চা চামচ
৬.গাজর- ২ কাপ
৭.ক্যাপসিকাম- দেড় কাপ
৮.কাঁচা পেঁপে- ২ কাপ
৯.তেল- প্রয়োজন মতো
১০.ডিম- ২টি
১১.রসুন কুচি- ২ চা চামচ
১২.কাঁচামরিচ- কয়েকটি
১৩.সয়া সস- ১ টেবিল চামচ
১৪.টমেটোর সস- ১ টেবিল চামচ

আরও পড়ুন: সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

তৈরি প্রণালি:

মুরগির মাংস পাতলা করে কেটে নিন। আধা চা চাম গোলমরিচের গুঁড়া, আদা ও রসুন বাটা, লবণ এবং ১ চা চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে মুরগির মাংস মেখে রেখে দিন।
হাঁড়ির পানিতে স্বাদ মতো লবণ দিয়ে চুলায় দিন। গাজর ও পেঁপে আলাদা আলাদা সেদ্ধ করে নিন। একদম গলে যেন না যায়, ৯০ শতাংশ সেদ্ধ করুন।
প্যানে তেল গরম করে ডিম ও সামান্য লবণ দিয়ে দিন। নেড়েচেড়ে ভেঙে নিন ডিম। কিছুক্ষণ পর প্যান থেকে উঠিয়ে একই প্যানে আরও খানিকটা তেল দিয়ে দিন। রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। রঙ বদলে যাওয়া শুরু করলে আগে থেকে মেখে রাখা মুরগির মাংস দিয়ে দিন। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দিন। ৫ মিনিট ভাজার পর সেদ্ধ করা গাজর ও পেঁপে দিন। আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস ও টমেটোর সস দিয়ে নাড়তে থাকুন। সবজি সেদ্ধ করে রাখা পানি থেকে দেড় কাপ দিয়ে দিন। ৭ থেকে ৮ মিনিট জ্বাল করার পর ভেজে রাখা ডিম দিয়ে দিন। ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার সামান্য পানিয়ে গুলে দিয়ে দিন। নেড়েচেড়ে মিশিয়ে নিন। ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা