লাইফস্টাইল

শসার উপকারিতা

সান নিউজ ডেস্ক: গরমে প্রশান্তি আনতে শসার বিকল্প নেই। শসা হলো এমন একটি সবজি যাতে পানির পরিমাণ থাকে প্রায় ৯৫ শতাংশ। রোজায় শসা খেলে তা শরীরের জন্য অনেক উপকার বয়ে আনবে। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী শসা। চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক রান্না

১. পানিশূন্যতা দূর করে: রোজায় পানিশূন্যতা দেখা দেওয়া খুব স্বাভাবিক। তাই প্রতিদিনের ইফতারে পর্যাপ্ত শসা খাবেন। এটি শরীরে পানির ঘাটতি অনেকটাই পূরণ করবে। এতে সারাদিনের ক্লান্তিভাব অনেকটাই কমে যাবে। শরীর হবে সতেজ ও চনমনে। দূর হবে ত্বকে সৃষ্ট অনেক সমস্যাও।

২. তাপ শোষণ করে: শরীরের ভেতর-বাইরে প্রচণ্ড উত্তাপ অনুভব করলে শসা খেতে পারেন। কারণ এই উত্তাপের কারণে শরীরে জ্বালাপোড়া হতে পারে। এই জ্বালাভাব দূর করতে পারে শসা। এছাড়াও রোদের কারণে ত্বকে জ্বালা অনুভব করলে শসা কেটে ত্বকে ঘষতে পারেন। এতে উপকার পাবেন।

আরও পড়ুন: তরমুজের উপকারিতা

৩. দূষিত পদার্থ দূর করে: শসায় থাকা পানি আমাদের শরীরের ভেতর থেকে দূষিত ও বিষাক্ত পদার্থ অপসারণ করে। ফলে দূর হয় অনেক রকম অসুখে আক্রান্ত হওয়ার ভয়। আপনি যদি নিয়মিত শসা খেতে পারেন তবে কিডনিতে পাথর জন্মানোর ভয় থাকবে না। কারও কিডনিতে পাথর সৃষ্ট হলে সেটিও সহজে গলে যাবে।

৪. ভিটামিনের অভাব পূরণ করে: আমাদের শরীরের জন্য যতগুলো ভিটামিন প্রয়োজন তার বেশিরভাগই রয়েছে শসার মধ্যে। এতে থাকা এ, বি ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গাজর, সবুজ শাক ও শসার রস মিশিয়ে খেলে নানা ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হবে।

আরও পড়ুন: চিরতা ভেজানো পানির উপকারিতা

৫. ওজন কমাতে কাজ করে: শসার অধিকাংশই পানি এবং এতে থাকা ক্যালোরির সংখ্যা কম। যে কারণে ওজন কমানোর ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হতে পারে এই সবজি। স্যুপ, সালাদ ইত্যাদিতে শসা খেতে পারেন। কাঁচা শসা চিবিয়ে খেলে হজম বেশ ভালো হয়। সেইসঙ্গে দূর হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা।

৬. দৃষ্টিশক্তি বাড়ায়: অনেকে রূপচর্চার অংশ হিসেবে শসা গোল করে কেটে চোখের পাতায় বসান। এতে করে চোখের পাতায় জমে থাকা ময়লা দূর হওয়ার পাশাপাশি বাড়ে দৃষ্টিশক্তিও। এতে প্রচুর চোখের প্রদাহ প্রতিরোধক উপাদান থাকে, যে কারণে চোখে ছানি পড়ে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা