লাইফস্টাইল

আইলাইনার লাগাতে যা করবেন

সান নিউজ ডেস্ক: চোখের সৌন্দর্য বাড়াতে আমরা অনেক কিছু করে থাকি। বিভিন্ন প্রসাধনী ব্যবহার করা হয়। তবে চোখের সৌন্দর্য বাড়াতে আইলাইনার ব্যবহারের বিকল্প নেই! আবার আইলাইনার ব্যবহার না করলে চোখের সাজও সম্পন্ন হয় না। অনেকেই চোখে আইলাইনার লাগাতে পারেন না! এ সময় তাদের হাত কাঁপে।

আরও পড়ুন: শসার উপকারিতা

ফলে আইলাইনার সমানভাবে আঁকানো যায় না। তবে কয়েকটি নিয়ম মানলে আপনাকে আর এ সমস্যায় পড়তে হবে না। ডাসবাসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

চলুন তবে জেনে নেওয়া যাক উপায়-

১. বেশিরভাগ নারীই আই মেকআপের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে পড়েন। এর ফলে আইলাইনার লাগানো আরও কঠিন হয়ে পড়ে। এজন্য আইলাইনার ব্যবহারের সময় বসে ধীর স্থির হয়ে নিন।

২. এরপর চেয়ারে বসে সামনের কোনো একটি টেবিলে একটি আয়না রাখুন। তারপর টেবিলে কনুই রেখে হাতের পাতাটি চিবুকে সাপোর্ট দিয়ে আইলাইনার লাগান।

আরও পড়ুন: ‘মিষ্টি মেয়ে’ কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী

৩. আবার চাইলে ফ্ল্যাগ স্টিকারও ব্যবহার করতে পারেন আইলাইনার লাগানোর সুবিধার্থে। এজন্য দু’টি স্টিকার নিয়ে চোখের আইল্যাশের উপরেরর একটু অংশে লাগান। তারপর ফাঁকা স্থানে আইলাইনার লাগান। এরপর স্টিকারটি তুলে ফেলুন।

৪. চাইলে চামচের সাহায্যেও আইলাইনার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চোখের বাইরের কোণে দুটি উইং আঁকুন। আইলাইনার লাগানোর ক্ষেত্রে এটিই সবচেয়ে কঠিন কাজ। এরপর চামচটি উল্টো করে নিয়ে বাঁকা অংশটি চোখের উপর রেখে সেই বরাবর আইলাইনার লাগিয়ে নিন।

৫. সুন্দরভাবে আইলাইনার লাগাতে আইল্যাশ কার্লারও ব্যবহার করতে পারে। এক্ষেত্রে লিকুইড আইলাইনার কার্লারের বাঁকানো অংশে লাগিয়ে চোখে প্রেস করুন। দেখবেন স্ট্যাম্পের মতো চোখে আইলাইনারের ছাপ পড়ে গেছে।

৬. এক্ষেত্রে আপনি পেনসিল লাইনারও ব্যবহার করতে পারেন। তাহলেও সুন্দর করে এঁকে নিতে পারবেন চোখ। এসব টিপস মেনে আপনি খুব সহজেই আইলাইনার লাগাতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা