ফুলকপির কেক
লাইফস্টাইল

ফুলকপির কেক

লাইফস্টাইল ডেস্ক: ফুলকপি সবারই পছন্দের। ফুলকপি দিয়ে মজাদার সব পদ তৈরি করা যায়। এর যে কোনো পদই হয় মুখোরোচক ও সুস্বাদু।

ফুলকপি দিয়ে কেকও তৈরি করা যায়। একবার খেলে এই কেকের স্বাদ সব সময়ই মুখে লেগে থাকবে। জেনে নিন ফুলকপির কেক তৈরির সহজ রেসিপি-

উপকরণ:-১. ফুলকপি ১টি
২. গাজর আধা কাপ
৩. ময়দা ১ কাপ
৪. ডিম ৪টি
৫. বেকিং পাউডার ২ টেবিল চামচ
৬. মাখন বা ঘি ২ টেবিল চামচ
৭. তেল ১ কাপ
৭. পেঁয়াজ কুচি আধা কাপ
৮. কাঁচা মরিচ কুচি ৪টি
৯. গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
১০. সয়াসস ২ টেবিল-চামচ
১১. পনির গ্রেড করা ২ টেবিল-চামচ
১২. লবণ পরিমাণমতো
১৩. কালিজিরা আধা চা-চামচ ও
১৪. ক্যাপসিকাম ১টি।

পদ্ধতি

প্রথমে ফুলকপি ও গাজর ছোট টুকরো করে নিন। তারপর হালকা ভাপ দিয়ে নিতে হবে। প্যানে তেল দিয়ে এবার ভাপ দেওয়া ফুলকপি ও গাজর সামান্য ভেজে নিন।

অন্য একটি পাত্রে ডিম-ময়দা সামান্য পানিতে গুলে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার আরেকটি সসপ্যানে তেল মাখিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ কুচি ও কালিজিরা বিছিয়ে নিন।

তারপর কেকের মিশ্রণটি ঢেলে দিন। এবার চুলায় একটি পাত্রে বালি বিছিয়ে দিন। তার উপর কেকের পাত্রটি বসিয়ে দিন। এরপর চুলার আঁচ হালকা রেখে ঢেকে রাখুন।

আধা ঘণ্টা পর যখন কেকটি ফুলে উঠবে তখন একটি টুথপিক ঢুকিয়ে দেখুন কেক হয়েছে কি না। তারপর কেকের পাত্রটি নামিয়ে চারপাশ ছুরি দিয়ে কেটে নিন।

এবার কেকের পাত্রটি উল্টে ঢেলে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের ফুলকপির কেক। এটি তৈরি করা অনেক সহজ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা