ভিটামিন
লাইফস্টাইল

মুখ দেখেই বুঝে নিন কোন ভিটামিনের অভাব

সান নিউজ ডেস্ক: সুস্থতা সবারই কাম্য। মানুষ নিজেকে সুস্থ ও ফিট রাখতে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খেয়ে থাকেন। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা এই ব্যাপারে খুব বেশি অসচেতন।

অনেক সময় না জেনে-বুঝেই তারা তাদের খাদ্য তালিকা থেকে অনেক ভিটামিনই বাদ দিয়ে দেন। অথচ শরীর সুস্থ রাখতে সব ধরনের ভিটামিনই আমাদের দেহের জন্য প্রয়োজন।

জানেন কি, শরীরে একটি বা দু’টি ভিটামিনের পরিমাণ কমে গেলে, তখন নানা ধরনের সমস্যা দেখা দেয়। ঠিক কোন ভিটামিনের ঘাটতি হচ্ছে, সেটি বোঝার জন্য নানা ধরনের পরীক্ষা রয়েছে। যদিও সেই পরীক্ষাগুলোর সব ক’টিই বিস্তর খরচসাপেক্ষ।

তবে ভিটামিনের ঘাটতির পরীক্ষা না করিয়েই টের পাওয়া সম্ভব যে কোনো ভিটামিনের ঘাটতি হয়েছে কি না। আর সেটি সম্ভব আপনার নিজের মুখটি দেখেই।

ভাবছেন, শরীরে কোনো ভিটামিনের ঘাটতি হয়েছে কি না মুখ দেখে বুঝবেন কী করে? চলুন জেনে নেয়া যাক সেই উপায়:-

১.চোখের নিচে কি কালি পড়েছে? চোখের চার পাশটা ফুলে যাচ্ছে? অনেকেরই এই সমস্যা হয় ভিটামিন এ-র অভাবে। তবে এই ভিটামিন বেশি মাত্রায় শরীরে গেলে সমস্যাও হতে পারে। তাই এমন উপসর্গ দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

২.ভালো করে দেখুন তো, আপনার কি ঠোঁট ফাঁটছে? দাঁতের গোড়া দিয়েও কি রক্ত বেরোচ্ছে? তাহলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন সি-এর অভাব হয়েছে। দ্রুত লেবু জাতীয় ফল খেতে শুরু করুন। তার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।

৩.আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন তো, আপনার ত্বকের উজ্জ্বলতা কমছে কি না? যদি দেখেন ত্বক অনুজ্জ্বল হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে, আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়েছে।

এর সঙ্গে যদি সারা দিন ক্লান্তি থাকে, খাবারের মধ্যে আগের মতো স্বাদ না পান, তাহলে এক প্রকার নিশ্চিত হয়ে যেতে পারেন এ বিষয়ে। বি কমপ্লেক্সের অভাবেই এই সমস্যাগুলো হয়।

ভিটামিনের অভাব মোটেই বিরল কিছু নয়। প্রাথমিক ভাবে মুখ দেখে যদি এ সকল প্রব্লেম আপনার দৃষ্টিতে দেখা দেয় তাহলে বুঝতে হবে , দেহের ভেতর কোনো সমস্যা হচ্ছে, তাহলেই চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার।

অনেক সময়েই কোনো কোনো ভিটামিনের ঘাটতি হলেও বাহ্যিক দৃষ্টিতে তা তেমন একটা টের পাওয়া যায় না। কিন্তু মুখে তার কিছু কিছু লক্ষণ ধরা পড়তেই পারে। তাহলে আর কালক্ষেপণ নয়, অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিয়ে তার সমাধান করুন। সুত্র: তক্ষশীলা

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা