প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
লাইফস্টাইল

প্রিয়াঙ্কার রুপের রহস্য

লাইফস্টাইল ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তার ত্বকের যত্ন নেন ঘরোয়া উপাদানেই।সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন কীভাবে ঘরোয়া উপায়ে রূপচর্চা করেন।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জেনে নিন প্রিয়াঙ্কার রূপচর্চার ঘরোয়া উপায়-ওটসের সঙ্গে টকদই, তেঁতুল ও সামান্য হলুদ মিশিয়ে প্রিয়াঙ্কা ঘরেই তৈরি করেন দুর্দান্ত এক ফেসপ্যাক। এই প্যাক ত্বকের মৃত কোষ দূর করে সহজেই। ফলে ত্বক হয় মুহূর্তেই উজ্জ্বল ও কোমল।

প্রিয়াঙ্কা নারকেল তেলও ব্যবহার করেন। এই তেল যে শুধু চুলের জন্যই উপকারী, তা কিন্তু নয়। ত্বক এমনকি স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী নারকেল তেল।

নারকেল তেল স্পর্শকাতর ত্বকের জন্য খুবই কার্যকরী। প্রিয়াঙ্কা জানান, মেকআপ তোলার সময় এ উপাদানই ব্যবহার করেন তিনি। এতে ত্বকে জমে থাকা ময়লা উঠে আসে। আবার র‌্যাশ ও ব্রণ হওয়ার ঝুঁকিও কমে।

রান্নাঘরের আরও এক উপাদান প্রতিদিনই ব্যবহার করেন প্রিয়াঙ্কা। তার রূপচর্চার রুটিনে বেসনের ফেসপ্যাক থাকবেই। ত্বকের বিভিন্ন সমস্যায় বেসন ম্যাজিকের মতো কাজ করে, এ কথা সবারই জানা।

তাই রূপচর্চায় প্রিয়াঙ্কাও বেসনের বিভিন্ন প্যাক ব্যবহার করেন। বেসন ত্বকের অকাল বার্ধক্য আটকায়। ত্বকের শুষ্কতাও দূর করে। তাই শীতে ত্বকের শুষ্কতা ও কালচে ছাপ দূর করতে এখন থেকেই ব্যবহার করুন বেসন।

শীতে আবহাওয়ার পরিবর্তন ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ত্বকে এর প্রভাব পড়ে। এ সময় ত্বক হয়ে পড়ে অতিরিক্ত শুষ্ক। ত্বক ফাটা থেকে শুরু করে কালচে হয়ে যাওয়ার সমস্যায় সবাই দুশ্চিন্তায় পড়েন।

শীতে ত্বকের রুক্ষতা ও শুষ্কতা দূর করতে অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবে ত্বক বিশেষজ্ঞরা সব সময়ই ঘরোয়া ও ভেষজ উপায়ে ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা