লিপস্টিক
লাইফস্টাইল

এক লিপস্টিকের দাম ১২০ কোটি টাকা

সান নিউজ ডেস্ক: এইচ. কউচার বিউটি ডায়মন্ড ব্র্যান্ডের একটি লিপস্টিকের দাম ১৪ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক এটি। যা বাংলাদেশি অর্থে প্রায় ১২০ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৫৬০ টাকা।

জি এইচ গসিপের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লিপস্টিক এটি। তবে কী আছে এই লিপস্টিকে! এই লিপস্টিকের কেস ১৮ ক্যারেটের ১১০ গ্রাম খাঁটি সোনা দ্বারা তৈরি। এতে ১২০০টি হীরা বসানো আছে। এই লিপস্টিকের কেসে নিজের নাম খোদাই করার সুবিধাও রয়েছে। আপনি চাইলে আজীবনও এই লিপস্টিক ব্যবহার করতে পারবেন।

কারণ এটি রিফিলযোগ্য। অন্যান্য রঙের লিপস্টিকও হীরাখচিত মহামূল্যবান এই লিপস্টিকের কেসের মধ্যে বসিয়ে ব্যবহার করতে পারবেন।

এই ব্র্যান্ডের মাশকারাও আছে। এটিও স্বর্ণ ও হীরাখচিত। এই ব্র্যান্ডের প্রসাধনী কিনলেই পাবেন ডিসকাউন্টসহ সব সময় জরুরি পরিষেবা। বিশেষ অনুরোধ সাপেক্ষে এই লিপস্টিক শুধু ওই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিনতে পারবেন!

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা