ওষুধ
লাইফস্টাইল

ঘুমের ওষুধ সেবনের অপকারিতা

সান নিউজ ডেস্ক: আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের রাতে ঘুমের ওষুধ না খেলে ঘুমই হয় না। তাই তারা নিয়ম করে প্রতি রাতে ঘুমের ওষুধ খেয়ে থাকেন।

দেখা যায়, প্রথম দিকে যে ওষুধ সহজে ঘুম পাড়িয়ে দেয়, কয়েক মাস কিংবা বছর পরে সেটিই আর ঠিকভাবে ঘুম পাড়াতে কোন কাজ করে না।

তখন ঘুমানোর জন্য আরও চড়া মাত্রার ঘুমের ওষুধের দরকার হয়। চিকিৎসকও ঘুমের অসুধের মাত্রা বাড়িয়ে দেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, রোজ এভাবে ঘুমের ওষুধ খাওয়ার ফলে কী হয়?

চলুন তবে জেনে নেয়া যাক ঘুমের ওষুধ আমাদের যেসব মারাত্মক ক্ষতি করে সেগুলো সম্পর্কে বিস্তারিত:-১. যারা নিয়মিত ঘুমের ওষুধ খান, তাদের মস্তিষ্কের বিভিন্ন অংশে এই ওষুধের প্রভাব পড়ে। ফলে আচরণ বদলে যেতে পারে। এমনকি কমে যেতে পারে সাধারণ জ্ঞান বুদ্ধিও।

২. নিয়মিত ঘুমের ওষুধ খেলে সার্বিকভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন সহজেই বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা কমে যায় বলে সহজেই নানা রোগে আক্রান্ত হই।

৩. তাছাড়া নিয়মিত ঘুমের অসুধ সেবনের ফলে মানসিক চাপ বাড়িয়ে দেওয়ার হরমোনগুলির ক্ষরণও বাড়ে। তাতে ক্যান্সারের মতো অসুখের আশঙ্কাও বেড়ে যায়।

৪. রোজ ঘুমের ওষুধ খেলে ফুসফুসের ক্ষমতা কমতে থাকে। তখন অল্প পরিশ্রমেই শ্বাসকষ্ট হয়। সিঁড়ি দিয়ে ওঠা বা বেশি হাঁটাহাঁটি করতে গেলেই চাপিয়ে উঠি ফলে দেহে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। সব মিলিয়ে কমতে থাকে ফুসফুসের ক্ষমতা।

৫. নিয়মিত ঘুমের ওষুধ খেলে মানসিক অবসাদের সমস্যাও বাড়তে পারে। যাদের ইতিমধ্যেই এই সমস্যা রয়েছে, তারা যদি রোজ ঘুমের ওষুধ খান, তাহলে সেই সব হরমোনের ক্ষরণ দ্রুত বেড়ে যায়, যেগুলি অবসাদের জন্য খুবই দায়ী।

৬. সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে দাবি করা হয়েছে, রোজ ঘুমের ওষুধ খেলে আমাদের আয়ু কমে যেতে পারে।

কারণ প্রতিনিয়ত ঘুমের অসুধ সেবন সার্বিক ভাবে গোটা শরীরের উপরেই নিরবে এই ওষুধের প্রচুর প্রভাব পড়ে। তাতে সব অঙ্গেরই অল্পবিস্তর ক্ষতি হয়। ফলে দেহের আয়ু কমতে থাকে। সুত্র: তক্ষশীলা

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা