লাইফস্টাইল

হোক মুধুর সম্পর্ক

লাইফস্টাইল ডেস্ক: দুজনেরই সমান চেষ্টার প্রয়োজন হয় একটি সম্পর্ক সুন্দর ও মধুময়। সম্পর্কে একজনের অবহেলাই পারে বিচ্ছেদের মতো ভয়ংকর ঘটনা ঘটাতে। তবে বেশিরভাগ সম্পর্কে দেখা যায়, পুরুষরা নারীদের মন বুঝতে পারেন না। তাই সম্পর্কে ঝগড়া, মান-অভিমান চলতেই থাকে।

দেখা যায়, সঙ্গিনীর মেজাজ বুঝে চলতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুরুষদের। আসলে নারীরা নিজের সঙ্গীর মধ্যে কয়েকটি অভ্যাস বা স্বভাব একেবারেই মেনে নিতে পারেন না।

আর যেগুলো পছন্দ করেন না, সেগুলোই তার সঙ্গীর মধ্যে লক্ষ্য করলে চটে যান নারীরা। তাই আজ জেনে নিন কোন বিষয়গুলো নারীরা একেবারেই পছন্দ করেন না বা তাদের রাগিয়ে দিতে পারে। তারপর সেই বিষয়গুলো এড়িয়ে চলে নিজের বশে রাখুন সঙ্গিনীকে। বিষয়গুলো হল-

>> নারীরা একটু বেশিই অভিমানী। তাই ছোট ছোট বিষয় হলেও, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন।

>> কখনোই নিজের সঙ্গিনীকে অন্য কারো সঙ্গে তুলনা করবেন না। এতে তারা মনে ভীষণ কষ্ট পেতে পারেন।

>> বাড়ির বেশিরভাগ কাজ নারীরাই করে থাকেন। চেষ্টা করুন সঙ্গিনীর কাজকেও সমান গুরুত্ব দিতে। ওই বিষয়গুলোতে কথা উঠলে, সেগুলো মন দিয়ে শুনুন, পারলে প্রশংসাও করুন। এই বিষয়গুলোতে তাকে গুরুত্ব না দিলেই বিপদ!

>> নারীরা তার সঙ্গীর কাছ থেকে মিথ্যা কথা একদমই সহ্য করতে পারেন না। যত সমস্যাই হোক, তাদের সত্যিটাই বুঝিয়ে বলার চেষ্টা করুন। কারণ আপনার মিথ্যা ধরা পড়ে গেলেই শুরু হতে পারে দীর্ঘমেয়াদী অশান্তির!

>> নারীরা কখনোই তার পরিবার বা প্রিয় বন্ধুদের সম্পর্কে কোনো রকম সমালোচনা সহ্য করতে পারেন না। তাই সঙ্গিনীর সামনে তার আপনজনদের সম্পর্কে সমালোচনা না করাই বুদ্ধিমানের কাজ।

>> সঙ্গিনী অভিমান করলে অবশ্যই তাকে মানানোর চেষ্টা করুন। নারীরাও সেটাই আশা করেন যে তার সঙ্গীই অভিমান ভাঙানোর চেষ্টা করবেন। তাই সঙ্গিনীর অভিমানের কারণ বুঝে তাকে মানানোর চেষ্টা অবশ্যই করুন।

>> আপনার সঙ্গিনীর উপস্থিতিতে কখনো সেখানে উপস্থিত কোনো তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। কোনো পুরনো বন্ধু বা পরিচিত কেউ সামনে থাকলেও সমান ভাবে সঙ্গিনীকেও সময় দিন।

>> নারীদের বেশি অপেক্ষা করাবেন না। কোথাও ঘুরতে যাওয়া বা ডেটের ক্ষেত্রে সব সময় সময় মতো পৌঁছানোর চেষ্টা করুন। কারণ অপেক্ষা করতে হলেই নারীদের মেজাজ বিগড়ে যেতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা