লাইফস্টাইল

তেলাপোকা দূর করার ঘরোয়া উপায়

সান নিউজ ডেস্ক : তেলাপোকা নানা ধরনের জীবাণু ছড়িয়ে থাকে। তাই বাড়িতে তেলাপোকার দেখা পেলে এড়িয়ে না গিয়ে সতর্ক হোন।বাড়ি থেকে চিরতরে তেলাপোকা দূর করতে চাইলে বেছে নিতে পারেন ঘরোয়া উপায়। চলুন জেনে নেওয়া যাক তেলাপোকা দূর করার ঘরোয়া উপায়।

চিনি ও বেকিং সোডার ব্যবহার

তেলাপোকা বেকিং সোডার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। এই সুযোগ কাজে লাগাতে পারেন। সমপরিমাণ বেকিং সোডা ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এবার বাড়ির সব কোণে ভালোভাবে ছড়িয়ে দিন। তেলাপোকা চিনির লোভে ছুটে এসে বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে মরে যাবে। এই পদ্ধতি প্রতিদিন ব্যবহারের দরকার নেই। সপ্তাহে দুই দিন করে টানা তিন সপ্তাহ এই পদ্ধতি মেনে চললে তেলাপোকার উপদ্রব দূর হবে।

বোরিক পাউডারের ব্যবহার

এটি মূলত একধরণের অ্যাসিডিক উপাদান। যেকোনো পোকামাকড়ের উপদ্রব কমাতে কার্যকরী এই পাউডার। তেলাপোকা দূর করার কাজের লাগাতে পারেন এটি। ১ চামচ বোরিক পাউডার, ২ চামচ ময়দা বা আটা ও ১ চামচ কোকো পাউডার সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর বাড়ির সব কোণে ভালোভাবে ছড়িয়ে দিন। ময়দা বা আটা ও কোকো পাউডারে মিশ্রণে আকৃষ্ট হয়ে তেলাপোকা ছুটে আসবে। এরপর বোরিক পাউডার খেয়ে মারা পড়বে। ভালো ফল পেতে সপ্তাহে তিন বা চার দিন করে অন্তত দু’ সপ্তাহ এই পদ্ধতি ব্যবহার করুন।

তেজপাতার ব্যবহার

তেজপাতা শুধু রান্নার কাজেই নয়, বরং ঘর থেকে পোকা-মাকড় দূর করতেও সাহায্য করে। এই পাতার তীব্র গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়া করে নিয়ে বাড়ির সব কোণে ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত দুই-তিন দিন এভাবে তেজপাতা গুঁড়া ছড়িয়ে দিলে তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি পাওয়া যাবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা