লাইফস্টাইল

করোনা: থাকুন শিশুর সঙ্গে

লাইফস্টাইল ডেস্ক: করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে। বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে লকডাউন। এ কারণে অনেকে বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন। মানসিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। সে কারণে শিশুদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকা উচিত।

মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন

মানসিক রোগ বিশেষজ্ঞরা বলেছেন, শিশুদের মানসিক স্বাস্থ্যের দিকে অভিভাবকদের নজর দিতে হবে। কারণ চলমান পরিস্থিতিতে ঘরবন্দী জীবনে বেশিরভাগ শিশুর মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। অনেক শিশু অল্পেই বিরক্ত হয়ে যাচ্ছে। তাই শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে।

বন্ধুর মতো থাকুন

করোনা মহামারির কারণে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। মনোবিজ্ঞানীরা মনে করছেন, দীর্ঘ সময় ধরে স্কুলে না যাওয়ায় শিশুরা বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে পারছে না। ফলে তাদের সামাজিক যোগাযোগের দক্ষতা কমে আসছে। তাই তাদের সঙ্গে বন্ধুর মতো থাকুন।

সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করুন

ঘরবন্দী অবস্থায় শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করা যেতে পারে। ছবি আঁকা, গান গাওয়া কিংবা আবৃত্তি- যেকোনো সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করতে হবে। তাছাড়া লকডাউনের সুযোগ কাজে লাগিয়ে অভিভাবকরা শিশুদের বই পড়ার অভ্যাসও করে দিতে পারেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা