লাইফস্টাইল

চিংড়ি নয়, ডিমের মালাইকারি

লাইফস্টাইল ডেস্ক: মালাইকারি বললেই জিভে জল বাঙালির। এই মালাইকারির কায়দা যদি ডিমে মিশে যায়, মন্দ কী? ভাবছেন চিংড়ি ছাড়া মালাইকারি আবার জমবে না কি! আজই ডিমের মালাইকারির রেসিপি বানিয়ে চমকে দিন বাড়ির সকলকে। খুদে থেকে বড় সবাই চেটেপুটে খাবে জিভে জল আনা ডিমের এই পদ। জেনে নিন -

উপকরণ

ডিম ৬টি, টক দই ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধ কাপ, টোমেটো কুচি আধ কাপ, কাজু বাদাম ২০ গ্রাম, চারমগজ ১০ গ্রাম, রসুন বাটা ৩ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, নারকেলের দুধ আধ কাপ, লবণ স্বাদ অনুযায়ী, চিনি স্বাদ অনুযায়ী, ফ্রেশ ক্রিম পরিমাণ মতো, সর্ষের তেল পরিমাণ মতো

প্রণালী: প্রথমে ডিমগুলি সেদ্ধ করে নিতে হবে। একটি পাত্রে তাতে টক দই, লবণ,লঙ্কা গুঁড়ো আর সামান্য সাদা তেল দিয়ে আধ ঘণ্টা মাখিয়ে রাখুন ডিম সেদ্ধগুলিকে। চাইলে দু ভাগ করে নিতে পারেন ডিম সেদ্ধগুলি। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ডিম সেদ্ধগুলি ভেঙে না যায়। কড়াইয়ে তেল গরম করে ডিমগুলি হালকা ভেজে তুলে রাখুন। এ বার ওই কড়াইয়ে আরও খানিকটা তেল দিয়ে তাতে পেঁয়াজ, টোমেটো, কাঁচালঙ্কা, কাজুবাদাম, চারমগজ দিয়ে ভাল করে ভেজে নিন। মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে বেটে নিতে হবে।

এ বার পুনরায় কড়াইয়ে তেল গরম করে তাতে আদা-রসুন বাটা ও একে একে সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে বেটে রাখা মিশ্রণ যোগ করুন। আর একটু কষিয়ে নিন। এর পর নারকেলের দুধ যোগ করুন, ভাল করে মিশিয়ে ভেজে রাখা ডিম গুলি দিয়ে দিন। গ্রেভি মাখা মাখা হয়ে এলে ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ডিমের মালাইকারি।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা