লাইফস্টাইল

প্রয়োজন আরামের ঘুম

লাইফস্টাইল ডেস্ক: ঘুম কি আসলেই আমাদের জন্য খুব জরুরি? ৭-৮ ঘণ্টার কম ঘুমালে কি কোনো সমস্যা হবে? এতে কি কোনো শারীরিক সমস্যা হতে পারে?

আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান তবে ব্যলেন্স ডায়েট, শারীরিক ব্যয়াম যেমন প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন ঘুমের। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন ৭ ঘণ্টার বেশি ঘুমানো উচিত। আসুন জেনে নেই ঘুম আমাদের জন্য কেন এত দরকার?

কম ঘুম ওজন বাড়ায়

মেজর কিছু রিসার্চে দেখা গেছে প্রতিদিন ৭ ঘণ্টার কম ঘুমালে বাচ্চা এবং বড় সবার ক্ষেত্রেই ওজন বৃদ্ধি পায়। এর একটি মূল কারণ হচ্ছে- ঘুম কম হলে আমাদের এপিটাইট বা ক্ষুধা লাগার প্রবণতা বেড়ে যায়। আমাদের ২ ধরনের হাঙ্গার হরমোন আছে।

ঘেরলিন এমন একটি হরমোন যা পাকস্থলীতে রিলিজ হয় এবং মস্তিস্কে ক্ষুধা লাগার বার্তা পাঠায়। তখন আমাদের মস্তিস্ক আমাদেরকে খাবার খেতে বলে। আর লেপ্টিন নামক হরমোন আমাদের ক্ষুধাভাব কমিয়ে আনে। ঘুম যখন কম হয় তখন আমাদের দেহে ঘেরলিন হরমোন বেড়ে যায় এবং লেপ্টিনের পরিমাণ কমতে থাকে। ফলে আমরা অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে ফেলি যা ওজন বাড়াতে পারে।

হৃদরোগের সম্ভাবনা কমায়

হৃদরোগের একটি মূল কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। Centers for Disease Control and Prevention (CDC) এর মতে প্রতিদিন রাতে পরিমিত ঘুম রক্তচাপ ঠিক রাখতে সহায়তা করে। ঘুম কম হলে আমাদের দেহ স্ট্রেস হরমোন করটিসোল-এর নিঃসরণ বাড়িয়ে দেয় যা হার্টের উপর প্রেসার ফেলে।

ডিপ্রেশন কমাতে সাহয্য করে

মানসিক স্বাস্থ্যর সাথে ঘুমের সম্পর্ক নিয়ে অনেকগুলো গবেষণা রয়েছে। দেখা গেছে যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের অনেকেই পর্যাপ্ত এবং কোয়ালিটিফুল ঘুমের অভাবের কথা বলে থাকেন। এছাড়াও যারা ইনসোমেনিক তাদের মধ্যে অনেকেই ডিপ্রেশন এ ভুগতে দেখা গিয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

পর্যাপ্ত পরিমাণ ঘুম আমাদের দেহে ইনফেকশন কিলার সেলগুলোকে বৃদ্ধি করে। ঘুম কম হলে এই ইনফেকশনের সাথে ফাইট করা এন্টিবডিগুলোর পরিমাণ কমতে থাকে। ঘুমের সময় আমাদের দেহ সাইটোকাইয়ানিন নামক প্রোটিন রিলিজ করে যা ইনফেকশন ও ইনফ্লেমেশন দূর করতে সাহায্য করে।

মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে পর্যাপ্ত পরিমাণ সাউন্ড স্লিপ পড়াশোনায় মনোযোগ বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

মন ভালো রাখে

ঘুম কম হলে অনেক সময় দেখা যায় মেজাজ খিটখিটে হয়ে থাকে বা অতিরিক্ত রাগ হয়। তাই ঘুমের সাথে মন ভালো থাকারও সম্পর্ক রয়েছে। প্রতিদিন ৫ ঘণ্টার কম ঘুম হলে মনের উপর তা প্রভাব বিস্তার করে।

মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, স্ট্রেস বেড়ে যাওয়া, অবসাদ্গ্রস্ত হয়ে যাওয়া এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে পারে। এছাড়াও ঘুম পরিপূর্ণ হলে কাজে স্পৃহা আসে, কাজ করার ক্ষমতা বেড়ে যায়। তাই সবার পরিপূর্ণ ঘুম প্রয়োজন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা